শিরোনাম
◈ বৃষ্টির অজুহাতে নিত্যপণ্যের বাজারে আগুন ◈ যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার নতুন শুল্ক: বাংলাদেশের জন্য এর অর্থ কী? ◈ টানা তিন মাসের ধস কাটিয়ে ঘুরে দাঁড়াল সঞ্চয়পত্রের বাজার ◈ ক্ষুদ্র ব্যবসায়ীদের সুখবর: এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি ◈ মুভি থেকে শপিং, ঘণ্টা হিসেবে মিলছে ‘বয়ফ্রেন্ড’ ভাড়া! একাকীত্ব ঘিরে গড়ে উঠছে নতুন ব্যবসা ◈ মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি নতুন পে-স্কেল, কার বেতন কত বাড়ছে ◈ কাউন্সিলর একরামুল হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ◈ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়: অভিনেত্রী জয়া ◈ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৫ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার্ড ছাড়া শপথ অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা, সেনা কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডা! (ভিডিও)

জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রবেশপথে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বৈধ প্রবেশপত্র বা অনুমতিপত্র ছাড়া ভেতরে প্রবেশের চেষ্টা করাকে কেন্দ্র করে এক ব্যাক্তি এবং নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনা কর্মকর্তার মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজে দেখা যায়, সংসদ ভবনের নিরাপত্তা বেষ্টনীর সামনে ওই ব্যাক্তি ভেতরে প্রবেশের দাবি জানান। দায়িত্বে থাকা সেনাসদস্যরা তার কাছে বৈধ প্রবেশকার্ড দেখতে চাইলে তিনি তা প্রদর্শন করতে পারেননি। এক পর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন মেজর পদমর্যাদার কর্মকর্তার সঙ্গে তার তর্ক শুরু হয়।

ভিডিওতে শোনা যায়, ওই ব্যাক্তি নিজেকে ‘ল গ্র্যাজুয়েট’ (আইন বিষয়ে স্নাতক) হিসেবে পরিচয় দেন এবং উচ্চস্বরে কথা বলেন। সেনা কর্মকর্তা শান্তভাবে নিয়ম অনুযায়ী প্রবেশকার্ড দেখানোর অনুরোধ জানালেও তিনি কার্ড প্রদর্শন না করে ভেতরে প্রবেশের অনুমতি চান।

শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আমন্ত্রণপত্র বা বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল না। সংশ্লিষ্ট ভিডিওতে দেখা যায়, কার্ড না থাকা সত্ত্বেও ওই ব্যাক্তি ভেতরে প্রবেশের চেষ্টা করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনকারী সদস্যদের কঠোর অবস্থানের প্রশংসা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়