শিরোনাম
◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ১১:৩১ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত

এল আর বাদল: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শনিবার (২১ ন‌ভেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রীর মিন্টো রোডের বাসভবনে যান ভারতীয় হাইকমিশনার। তাঁর সঙ্গে ছিলেন ভারতের ডেপুটি হাইকমিশনারও। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তাঁদের মধ্যে বৈঠক হয়। তবে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন দীনেশ ত্রিবেদী। --- সূত্র, দ‌্য ওয়াল

সেদিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্সও। এক দিনে একাধিক দেশের কূটনীতিকের এই তৎপরতা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহ আরও স্পষ্ট করেছে।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক মহলের একাংশের ধারণা, এসব বৈঠকে শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন এবং বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তাঁদের মতে, আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ অস্থিরতা বাড়াতে পারে—এমন উদ্বেগও আলোচনায় উঠে আসতে পারে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়া ঐতিহাসিক রাজনৈতিক দল। দলটির রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিও বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক মহলের কেউ কেউ।

তবে আওয়ামী লীগ ইস্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানে এখনো নমনীয়তার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। বরং সাম্প্রতিক বক্তব্যে তিনি আওয়ামী লীগের আন্দোলন ঘিরে সহিংসতার পেছনে প্রতিবেশী দেশের ইন্ধনের অভিযোগ তুলেছেন। সরাসরি ভারতের নাম না বললেও তাঁর বক্তব্যে ইঙ্গিতটি দিল্লির দিকেই বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং দুই দেশের সম্পর্ক—এই তিন ইস্যু ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক যোগাযোগ নতুন করে গুরুত্ব পাচ্ছে।

  • সর্বশেষ