শিরোনাম
◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৯:৪৬ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে 

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে মাঠে ফিরেই অনেক বড় এক ধাক্কা খেয়েছে বায়ার্ন মিউনিখ। দলটির সবচেয়ে বড় তারকা হ্যারি কেইন অ্যাঙ্কেলের চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।বুন্ডেসলিগায় গত ২০ ন‌ভেম্বর শুক্রবার কোলনের সঙ্গে ১-১ ড্র ম্যাচে চোট পান কেইন। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটিতে মাত্র শুরুর কিছুক্ষণ খেলতে পারেন তিনি। ২০তম মিনিটে ওই চোটে উঠে যান তিনি।

পরে ক্লাবটির বিবৃতিতে এবারের ব্যালন দ’র জয়ী গুরুতর চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায়…হ্যারি কেইনের বাঁ অ্যাঙ্কেলের লিগামেন্ট ছিঁড়ে গেছে। বায়ার্ন মিউনিখের মেডিকেল ইউনিটের করা পরীক্ষায় এটা নিশ্চিত হয়েছে। ফলে ৩৩ বছর বয়সি এই ফুটবলার আগামী কয়েক মাস বাইরে থাকবেন।

ঠিক কত মাস কেইনকে বাইরে থাকতে হবে, ক্লাবের বিবৃতিতে সেটা বলা হয়নি। তবে স্থানীয় গণমাধ্যমের খবর, তাকে হয়তো তিন মাস পাওয়া যাবে না।

Advertisement

গত মৌসুমে গোলের বন্যা বইয়ে দিয়ে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়া কেইন এবারও বেশ ছন্দে আছেন। চলতি মৌসুমে ক্লাবের হয়ে সব মিলিয়ে ১৬ ম্যাচ খেলে ১০টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি।

যদিও বুন্ডেসলিগায় এই নিয়ে টানা চার ম্যাচে গোলশূন্য রইলেন ইংলিশ স্ট্রাইকার।

একই ম্যাচে প্রথমার্ধের শেষে ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার মাইকেল ওলিসেকেও তুলে নেয় বায়ার্ন। পায়ের সামনের অংশে আঘাত পেয়েছেন তিনি। আগামী কয়েক দিনে তার চিকিৎসা চলবে, বিবৃতিতে জানিয়েছে মিউনিখের ক্লাবটি।

  • সর্বশেষ