শিরোনাম
◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০১:২৯ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আবারও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র একটি গোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত দুর্গম মাচালংয়ের ১৪ কিলো এলাকায় টহলরত সেনাসদস্যদের সঙ্গে জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থনপুষ্ট বলে উল্লেখ করা একটি সশস্ত্র গ্রুপের সদস্যদের থেমে থেমে কয়েক দফা গোলাগুলি হয়। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ওসি মো. তোফাজ্জল হোসেন বলেন, “কয়েক দিন ধরে সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছিল। শনিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে কয়েক দফা গোলাগুলি হয়।”

জানা গেছে, ওই এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালাচ্ছিল। তখন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। জবাবে সেনাসদস্যরাও পাল্টা গুলি চালান। তবে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে গোলাগুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। সংগঠনটির দায়িত্বশীল একটি সূত্র দাবি করেছে, সাজেকের কোথাও গোলাগুলির খবর তাদের জানা নেই। মাচালং এলাকায় তাদের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। দলের কোনো সশস্ত্র সদস্য বা তৎপরতাও কোথাও নেই।

এদিকে স্থানীয় পাহাড়ি সংগঠনের আহ্বানে ২২ অক্টোবর থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। অবরোধের প্রথম দিনেও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি হয়েছিল। ওই ঘটনায় ইউপিডিএফকে দায়ী করা হয়েছিল। তবে সংগঠনটি এ অভিযোগকে অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করে।

  • সর্বশেষ