শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৯:১৬ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৬, ০৯:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে গ্লোবাল মিডিয়া ফোরামের যাত্রা শুরু : সভাপতি রাজু আলীম, সম্পাদক ফাতেমা রুমা

মনিরুল ইসলাম : বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাভাষী প্রগতিশীল ও সৃজনশীল সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, শিল্পী, সংস্কৃতিকর্মী এবং নানা পেশার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সৃজনশীল কর্মকাণ্ডের নতুন প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক সংগঠন ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’ (জিএমএফ)।

সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও কবি রাজু আলীম। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন জার্মানপ্রবাসী সাংবাদিক ফাতেমা রহমান রুমা। তাঁদের নেতৃত্বে ২১ সদস্যবিশিষ্ট একটি প্রাথমিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইংরেজি ও বাংলাভাষী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং শিল্প-সংস্কৃতির নানা অঙ্গনের সৃজনশীল মানুষকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্য নিয়ে এই উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

প্রচলিত সাংবাদিকতাভিত্তিক সংগঠনের ধারণার বাইরে গিয়ে গ্লোবাল মিডিয়া ফোরামকে একটি বহুমুখী ও সর্বজনীন মঞ্চ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। এখানে সাংবাদিকদের পাশাপাশি মডেল, অভিনয়শিল্পী, নাট্যব্যক্তিত্ব, উপস্থাপক, চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাতা, কবি এবং প্রবাসী উদ্যোক্তারাও সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাবেন।

Advertisement

সংগঠনটির অন্যতম লক্ষ্য হলো ইউরোপ, আমেরিকা ও এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত প্রবাসী বাংলাদেশিদের জীবনসংগ্রাম, সামাজিক অবদান এবং গৌরবময় সাফল্যের গল্প আন্তর্জাতিক গণমাধ্যমে যথাযথ মর্যাদায় তুলে ধরা। একই সঙ্গে ভৌগোলিক দূরত্ব অতিক্রম করে পেশাদারত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও মেধার যথাযথ স্বীকৃতির ভিত্তিতে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলতে চায় সংগঠনটি।

উদ্যোক্তারা মনে করছেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের মধ্যে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠিত হলে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি পেশাগত সহযোগিতা ও সৃজনশীল কর্মকাণ্ডের নতুন ক্ষেত্র তৈরি হবে।

গ্লোবাল মিডিয়া ফোরামের আন্তর্জাতিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে এবং সংগঠনের সঙ্গে যুক্ত হতে আগ্রহীদের সভাপতি কবি রাজু আলীমের সঙ্গে [email protected] ইমেইলে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া ইউরোপসহ আন্তর্জাতিক সমন্বয়ের বিষয়ে সাধারণ সম্পাদক ফাতেমা রহমান রুমার সঙ্গে [email protected] ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

সংগঠনটির উদ্যোক্তারা আশা করছেন, দেশ-বিদেশের সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সৃজনশীল পেশাজীবীদের সম্মিলিত অংশগ্রহণে গ্লোবাল মিডিয়া ফোরাম একটি কার্যকর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।

  • সর্বশেষ