শিরোনাম
◈ অনেক হয়েছে, এবার বাড়ি যান, কোচ আনচেলত্তিকে বরখাস্তের দাবি ব্রা‌জি‌লের রোমারিওর ◈ রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টিভির সাংবাদিকের ওপর হামলা ◈ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তাপ, কী করবে রাজনৈতিক দলগুলো? ◈ নিত্যপণ্যের দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ, কম দামে কিনছেন ফেলে দেওয়া সবজি ◈ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের: যুক্তরাষ্ট্র ◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১০:০৬ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টিভির সাংবাদিকের ওপর হামলা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহের। 

শনিবার দুপুরে কোড়ালিয়া সংলগ্ন আগুনমুখা নদীতে চলন্ত স্পিডবোটে এ ঘটনা ঘটে। মারধর, হত্যার হুমকি এবং নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আমিনুর রহমান বিল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

স্পিডবোটে লাইফ জ্যাকেট ব্যবহার না করা ও অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়মের তথ্য সংগ্রহ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় ভিডিও ধারণে বাধা দেন স্পিডবোটের যাত্রী আমিনুর রহমান বিল্লাহ। একপর্যায়ে সাংবাদিকের পরিচয় জানার পর ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন তিনি।

ঘটনার ভিডিওতে মারধর ও হত্যার হুমকির দৃশ্য দেখা গেছে। এমনকি চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টারও অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক। এ সময় মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণ করা ভিডিও মুছে ফেলার চেষ্টাও করা হয় বলে জানান তিনি।

Advertisement

এ ঘটনায় শনিবারই অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক আবু তাহের।

অভিযোগের বিষয়ে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলেন। পরে সামনাসামনি কথা বলার প্রস্তাব দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

এদিকে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙ্গাবালী প্রেস ক্লাব। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

  • সর্বশেষ