শিরোনাম
◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক ও মারধর: আইন হাতে নিচ্ছে কারা? প্রশ্নের মুখে যুবদল নেতা নয়ন, ফের আলোচনায় মব সহিংসতা! ◈ অনেক হয়েছে, এবার বাড়ি যান, কোচ আনচেলত্তিকে বরখাস্তের দাবি ব্রা‌জি‌লের রোমারিওর ◈ রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টিভির সাংবাদিকের ওপর হামলা ◈ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তাপ, কী করবে রাজনৈতিক দলগুলো? ◈ নিত্যপণ্যের দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ, কম দামে কিনছেন ফেলে দেওয়া সবজি ◈ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের: যুক্তরাষ্ট্র ◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১০:১৩ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ১০:২০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অনেক হয়েছে, এবার বাড়ি যান, কোচ আনচেলত্তিকে বরখাস্তের দাবি ব্রা‌জি‌লের রোমারিওর

কার্লো আনচেলত্তি ও রোমারিও

স্পোর্টস ডেস্ক: জাপানের কাছে ব্রাজিলের হার মেনে নিতে পারছেন না দেশটির বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও। হারের দায় চাপিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপর। শুধু সমালোচনাই নয়, ইতালিয়ান এই কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

শনিবার জাপানের বিপক্ষে শুরুতেই চার মিনিটের মধ্যে দুই গোল হজম করে ব্রাজিল। পরে ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারতে হয় সেলেসাওদের। এই হারেই আনচেলত্তির ওপর আস্থা হারিয়েছেন রোমারিও।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে আনচেলত্তিকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘অনেক হয়েছে, এবার বাড়ি যান।’ রোমারিওর মতে, ক্লাব ফুটবলে আনচেলত্তির সাফল্য থাকলেও ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেননি তিনি। তাই আবার কোচিং করাতে চাইলে তাঁকে ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই স্ট্রাইকার।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি সামির সাদকেও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন রোমারিও। তাঁর মতে, জাতীয় দল নিয়ে আর ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। বিশ্বকাপের আগে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরে আফসোস করেও লাভ হবে না।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। এরপর থেকে ষষ্ঠ শিরোপার অপেক্ষায় তারা। আনচেলত্তির অধীনে সেই অপেক্ষার অবসান হবে কি না, তা নিয়ে সন্দিহান রোমারিও।

  • সর্বশেষ