শিরোনাম
◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:৩৬ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাত বছর পর নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয় ভারতের, শেষ ম্যাচে ২২ রানের জয়

স্পোর্টস ডেস্ক : সাত বছরের অপেক্ষার অবসান। নিউজিল্যান্ডের মাটিতে আবারও ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল ভারত। সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের ২২ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে বিরাট কোহলির দল। বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।

রোববার (১৫ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে ২০৯ রানে অলআউট হয় ভারত। জবাবে ৪৮.১ ওভারে ১৮৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

২০১৯ সালের ফেব্রুয়ারির পর আবারও নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল ভারত। সেবার কিউইদের ৪-১ ব্যবধানে হারিয়েছিল সফরকারীরা।

ব্যাটিংয়ে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। ৩৩ রানেই ফিরে যান রোহিত শর্মা, বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়। এরপর শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের ৫২ রানের জুটি দলকে বিপর্যয় থেকে উদ্ধারের চেষ্টা করে। আইয়ার করেন ২২ রান, অক্ষরের ব্যাট থেকে আসে ৪৬ রান।

Advertisement

পরে ঈশান কিশানের ৪৬ ও নামান ধীরের ২২ রানে দুই শ পেরোয় ভারতের সংগ্রহ। শেষ দিকে মোহাম্মদ সিরাজের ১৪ রানের সঙ্গে আর্শদীপ সিংয়ের ঝোড়ো ১৪ রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। উইল ইয়াং, নিক কেলি, মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনাররা চেষ্টা করলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। ব্রেসওয়েল ও স্যান্টনার দুজনই করেন ২৪ রান। শেষ পর্যন্ত ১৮৭ রানেই থামে স্বাগতিকদের ইনিংস।

ভারতের জয়ে বড় অবদান আর্শদীপ সিংয়ের। বল হাতে ৩০ রান দিয়ে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে মাত্র চার বলে করেন ১৪ রান। ম্যাচসেরাও হয়েছেন তিনি। সিরিজে ৯ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন গুরুনুর ব্রার।

  • সর্বশেষ