শিরোনাম
◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ◈ ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী?

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:২৭ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক : এশিয়ার উদীয়মান ক্রিকেটারদের নিয়ে কাতারে বসতে চলেছে এশিয়া কাপ রাইজিং প্রতি‌যো‌গিতা। সেই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান।

আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে 'এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস-২০২৬'। টুর্নামেন্টকে সামনে রেখে তাই রোববার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড প্রকাশ করেছে বিসিবি।

ঘোষিত ১৫ সদস্যের দলে ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান ও আফিফ হোসেন ধ্রুব।

এছাড়া দলে রয়েছেন ইরফান শুক্কুর, রাকিবুল হাসান, মো. রুবেল, রিপন মণ্ডলদেরও দেখা যাবে কাতারে রাইজিং স্টারসে বাংলাদেশের হয়ে মাঠ মাতাতে।

দলে এবার অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয় রেখেছে নির্বাচকরা। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকা সাইফউদ্দিন, সাব্বির, আফিফ ও ইয়াসিরের উপস্থিতি দলকে বাড়তি অভিজ্ঞতা দেবে। অন্যদিকে পারভেজ ইমন, শাহাদাত দীপু ও রাকিবুল হাসানদের সামনে নিজেদের সামর্থ্য প্রমাণের সু‌যোগ।

  • সর্বশেষ