শিরোনাম
◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ◈ ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী? ◈ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক, আবেদন করা যাবে ঘরে বসেই

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, বসুন্ধরা ঝিনাইদহ গ্যাস ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

​ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ‘গ্যাস ঘর’ নামের একটি ডিলার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা ও মজুত থাকা সিলিন্ডারগুলো সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রির নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও রেজওয়ানা নাহিদ।

​শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা পরে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

​জানা যায়, কালীগঞ্জে ১২ কেজির বসুন্ধরা গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৪০০ মোট ২৪০০ টাকা বেশি দামে খুচরা ব্যবসায়ীদের কাছে  বিক্রি করা হচ্ছিল রশীদ মেমো বিহীন।

এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় কয়েকজন সাংবাদিক বিষয়টি জানতে পেরে কালীগঞ্জের মহিলা কলেজ গেট এলাকায়  একটি বসুন্ধরা কোম্পানির এলপিজি'র গ্যাসভর্তি ট্রাক গাড়ি আটক করেন এবং তাৎক্ষণিকভাবে জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন। এর এক ঘন্টা পরে প্রশাসনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

​অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ঝিনাইদহ বসুন্ধরা ডিলার  ‘গ্যাস ঘর’ নামক প্রতিষ্ঠানের প্রতিনিধি কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নয়ন গ্যাস ঘর, নেছা গ্যাস ঘর এবং জেসমিন গ্যাস ঘরসহ মোট চারটি দোকানে থাকা ৬০টি ১২ কেজি ভরা সিলিন্ডার দ্রুত ভোক্তাদের কাছে সরকারের নির্ধারিত মূল্য ২,০৬০ টাকা দরে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় সাধারণ ক্রেতা ও ভোক্তারা সন্তোষ প্রকাশ করেছেন। জনস্বার্থে বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

  • সর্বশেষ