শিরোনাম
◈ নালিশ করায় বাড়িতে ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম করল সহপাঠী, সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য ◈ টিকিট বিক্রির পৌনে সাতশ কোটি টাকা আয় হিসেবে দেখায়নি মেট্রোরেল!(ভিডিও) ◈ পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা ◈ মালয়েশিয়াকে ২০৫ রা‌নে হা‌রি‌য়ে যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে বাংলা‌দেশ ◈ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে ◈ সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ খাতে বড় পরিবর্তন, সংসদে উঠল তিন অধ্যাদেশ ◈ নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ, নতুন অধ্যাদেশ জারি সরকারের ◈ নতুন দায়িত্বে পেলেন বিএনপির ৪ ও জামায়াতের ১ সংসদ সদস্য ◈ রাজধানীর যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে সরকারের বড় উদ্যোগ ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ১২:২০ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ১২:৩১ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা

আন্তর্জা‌তিক ডেস্ক: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকা রাবিয়া আহসান। এ ঘটনায় তার স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে।

রোববার (স্থানীয় সময়) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সী রাবিয়াকে রোববার বিকেল ৩টার দিকে বাড়ির শোবার ঘরে গুলি করা হয়। ঘটনার সময় তার মা ও বোন ঘরের বাইরে ছিলেন।

গুলির শব্দ শুনে রাবিয়ার বোন আলভিনা দ্রুত শোবার ঘরে গিয়ে তাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় রাবিয়ার স্বামী আহসান তাহিরের হাতে একটি পিস্তল ছিল বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে রাবিয়ার শরীরে দুটি গুলির ক্ষত শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একটি ঘাড়ের নিচে এবং অন্যটি পিঠের ডান পাশে।

Advertisement

পাঞ্জাব ফরেনসিক সায়েন্স অথরিটির (পিএফএসএ) সদস্যরা ঘটনাস্থল থেকে পয়েন্ট ৩০ বোরের একটি পিস্তল ও গুলি উদ্ধার করেন। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আহসানের বাড়িতে কর্মরত এক পুরুষ গৃহকর্মী পুলিশকে জানিয়েছেন, রাবিয়ার স্বামী দাবি করেছেন, দুর্ঘটনাবশত গুলি ছুটে তার স্ত্রীর মৃত্যু হয়েছে।

তবে জিজ্ঞাসাবাদের সময় পিস্তলটির বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র দেখাতে পারেননি আহসান তাহির। এ ঘটনায় পাকিস্তান দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা করা হয়েছে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

এদিকে, পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি রাবিয়া আহসানের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। সূত্র, ডন

  • সর্বশেষ