শিরোনাম
◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার ◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৮:৫৬ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমাবেশে না গিয়ে অটোরিকশা চালানোয় বাধা, ছিঁড়ে দেওয়া হচ্ছে তার

স্বল্প গতির ব্যাটারিচালিত যানবাহন (ই-রিকশা) চলাচল নীতিমালা-২০২৬ সংশোধনসহ ১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছেন অটোরিকশা চালকরা। সমাবেশে অংশ না নিয়ে রাস্তায় অটোরিকশা চালানোয় অন্য চালকদের বাধার মুখে পড়তে হচ্ছে। এ সময় আন্দোলনে অংশ না নেওয়া চালকদের অটোরিকশার বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে দিচ্ছেন আন্দোলনকারীদের কেউ কেউ।

এদিকে সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার পর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অটোরিকশা চালকরা। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে।

সরেজমিনে দেখা যায়, প্রেসক্লাবের সামনে সমাবেশ চলার সময় আশপাশের সড়কে অটোরিকশা চলাচল করছিল। এ সময় সমাবেশে যোগ না দিয়ে অটোরিকশা চালানোর কারণে কয়েকজন চালককে বাধা দেন আন্দোলনকারীরা। একপর্যায়ে কয়েকটি অটোরিকশার বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে দিতে দেখা যায় তাদের। এতে সমাবেশে অংশ না নেওয়া চালকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়।

শ্রমিক ইউনিয়নের ১২ দফা দাবির মধ্যে রয়েছে—ই-রিকশা চলাচল নীতিমালার শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজি ধ্বংসকারী ধারা সংশোধন, সারা দেশের জন্য একক নীতিমালা প্রণয়ন, বিআরটিএর মাধ্যমে যানবাহনের লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট প্রদান এবং চালকের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ।

Advertisement

এ ছাড়া নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ, বর্তমানে চলাচল করা যানবাহনের কাঠামো পরিবর্তনে অন্তত দুই বছর সময় দেওয়া এবং প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

শ্রমিকদের ওপর জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানি বন্ধের পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্নের নামে বাণিজ্যিক হারে বিল পরিশোধ করা বৈদ্যুতিক মিটারের সংযোগ বিচ্ছিন্ন বন্ধ এবং বিচ্ছিন্ন সংযোগ পুনঃস্থাপনের দাবি রয়েছে তাদের।

নীতিমালা সংশোধন ও বাস্তবায়নে সব অংশীজনের অংশগ্রহণে কমিটি গঠন, শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি করা এবং ই-রিকশা উৎপাদনকারী প্রতিষ্ঠান অনুমোদনের সুপারিশ প্রদান কমিটিতে শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তির দাবিও জানিয়েছেন তারা। একই সঙ্গে ই-রিকশা বিক্রিতে সুলভ মূল্য নির্ধারণের দাবি রয়েছে।

  • সর্বশেষ