ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত (৪০) এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ভোলা পৌরসভার জামিরালতা এলাকার আবু ডাক্তার বাড়ি জামে মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার সকালে ওই মসজিদের পুকুরের মাঝখানে মানুষের মুখমণ্ডলের মতো কিছু একটা ভাসতে দেখেন স্থানীরা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। খোঁজখবর নিয়ে জানা গেছে লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে শহরের বিভিন্ন দরগা রোডসহ বেশ কয়েকটি এলাকায় ঘোরাঘুরি করতেন। তবে তার নাম ঠিকানা জানা যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।