শিরোনাম
◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ◈ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ◈ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ রোহিঙ্গা গণহত্যার বিচার: ১৯ নভেম্বর আইসিজের ঐতিহাসিক রায় ◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায়

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ০২:০৬ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৬, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মোংলায় এটি তার দ্বিতীয় সফর। এর আগে গত ২২ অক্টোবর মোংলা ও সুন্দরবন পরিদর্শন করেন তিনি।

সরকার প্রধানের এ সফরে মোংলা বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুনমাত্রা যোগ হবে বলে করছেন বন্দর কর্তৃপক্ষ।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহম্মেদ মোস্তফা বলেন, ৫ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরে পৌঁছাবেন। এরপর বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ওই প্রকল্পের নির্মাণ কার্যক্রম শুরু হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের সময় ওই চুক্তি স্বাক্ষরিত হয়। গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জেটি নির্মাণ কার্যক্রম শুরু হচ্ছে। নতুন প্রকল্পটি ব্যয় নির্ধারণ করা হয়েছে চার হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে ৪৭৫ কোটি টাকা এবং চীনের অর্থায়ন থাকবে তিন হাজার ৫৯৩ কোটি টাকা।

Advertisement

বন্দর চেয়ারম্যান বলেন, ৩৬৮ মিটার দৈর্ঘ্যের ওই কনটেইনার টার্মিনালের সাথে ইয়ার্ড তৈরি হবে। ডেঞ্জারাস কার্গো হ্যান্ডলিং ব্যবস্থাও থাকবে। নতুন কনটেইনার ইয়ার্ডে ৪৯টি ইকুপমেন্ট যুক্ত থাকবে। ঘণ্টায় ৩০টির বেশি কনটেইনার খালাস করা যাবে। এতে বছরে চার লাখ টিউজ কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করবে মোংলা বন্দর।

একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বন্দরের ৯ নম্বর জেটিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আগমনে চীনের সাথে যে চুক্তি স্বাক্ষরিত হবে এতে মোংলা বন্দরের সাথে রেলওয়ের সংযোগ স্থাপিত হবে। এর মাধ্যমে আইসিটি থেকে পণ্য মোংলা বন্দরে আসবে। এরপর ওইসব পণ্য শিপমেন্ট হবে মোংলা বন্দরের জেটি দিয়ে।

বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরের নিদিষ্ট কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাটে যাবেন। সেখানে হযরত খানজাহান আলীর মাজার জিয়ারত শেষে খুলনায় যাবেন। সেখানে নতুন কুঁড়ি সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার ফিরবেন প্রধানমন্ত্রী।

 

  • সর্বশেষ