শিরোনাম
◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ শত্রুর বস্তুগত ও অবস্তুগত সব সম্পদ ইরা‌নের নিশানায়: মেজর জেনারেল আব্দুল্লাহি  ◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬, ১০:৩১ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৬, ১০:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন সাংবাদিকরা। যার কোনোটির উত্তর দিয়েছেন আবার কোনোটি এড়িয়ে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ভিনিতা নামের এক সাংবাদিক প্রশ্ন করেন, সম্প্রতি আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খাঁনের একটি বক্তব্য দেখেছি। তিনি অভিযোগ করেছেন, ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তার দাবি, এসব সংস্থার কর্মকর্তারা জামায়াতের সঙ্গে গোপন বৈঠক করেছেন। একই সঙ্গে জামায়াত ও আওয়ামী লীগ বাংলাদেশে অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কী?

এই প্রশ্নের উত্তরে রণধীর বলেন, আপনি যে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছেন সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের আন্দোলনের দিকে নজর রাখা হচ্ছে।

  • সর্বশেষ