শিরোনাম
◈ তাহসিফ সাউরি, তার বান্ধবী দিশা ও বন্ধু দীপ উত্তরার নেস্ট বারে দেড় ঘণ্টা যা ঘটেছিল দেখুন ভিডিও ◈ জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে উনার নির্দেশ নিয়ে যা সত্য তা অবশ্যই আমি আপনাদের জানাব: মেজর (অব.) আখতারুজ্জামান ◈ ঘন কুয়াশায় সংযুক্ত আরব আমিরাতে রেড অ্যালার্ট, চালকদের সতর্কতা জারি ◈ আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা ◈ আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচ পাম্প: প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ পাকিস্তানে এমবিবিএস-বিডিএস পড়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত ◈ ভোক্তার স্বার্থ উপেক্ষা করে ব্যবসায়ীদের চাপের কাছে নতি স্বীকার এনার্জি রেগুলেটরি কমিশনের ◈ ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছাড়ালেই বরফে স্থায়ী বিপর্যয়ের আশঙ্কা, বিজ্ঞানীদের সতর্কবার্তা! ◈ মাদ্রাসায় শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নিষিদ্ধ করল বেফাক, অমান্যে স্বীকৃতি বাতিল হতে পারে ◈ গোলরক্ষকের হাঁটুর আঘাতে জ্ঞান হারালেন স্ট্রাইকার, পরিত্যক্ত ম্যাচ

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬, ০২:০৩ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৬, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘন কুয়াশায় সংযুক্ত আরব আমিরাতে রেড অ্যালার্ট, চালকদের সতর্কতা জারি

ঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের (এনসিএম) এ খবর জানিয়েছে খালিজ টাইমস।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দেশের দক্ষিণাঞ্চলে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়। পাশাপাশি ইয়েলো অ্যালার্টও দেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে গাড়িচালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবুধাবি পুলিশ। সড়কে ইলেকট্রনিক সাইনবোর্ডে প্রদর্শিত পরিবর্তিত গতিসীমা মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।

আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দেশটির আবহাওয়া সাধারণত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাত ও বুধবার সকালে উপকূলীয় এবং দেশের অভ্যন্তরীণ কিছু এলাকায় আর্দ্রতা বাড়তে পারে। এ সময় কুয়াশা বা হালকা কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে।

দেশজুড়ে তাপমাত্রা ১৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আবুধাবিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি, দুবাইয়ে ২৭ ডিগ্রি এবং রাস আল খাইমায় ২৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

এ ছাড়া দক্ষিণ-পূর্ব দিক থেকে হালকা থেকে মাঝারি গতির বাতাস প্রবাহিত হতে পারে। পরে তা উত্তর-পশ্চিম দিকে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার থাকতে পারে, যা দমকা হাওয়ায় ৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যদিকে, আরব উপসাগর ও ওমান সাগরের পানি সামান্য উত্তাল থাকতে পারে।

  • সর্বশেষ