স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতে নিয়েছেন হ্যারি কেইন। পঞ্চম ইংলিশ ফুটবলার হিসেবে ফুটবলের এই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার অর্জন করলেন তিনি।
রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি এবার র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থান অর্জন করেছেন। আর বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বায়ার্ন মিউনিখ ও মরক্কোর সাবেক তারকা মেধি বেনাতিয়া। --- টি স্পোর্টস
ব্যালন ডি’অর র্যাঙ্কিংয়ে লিওনেল মেসির পঞ্চম স্থান অর্জন নিয়ে ঠাট্টা করার পাশাপাশি মাইকেল ওলিসের নবম স্থান অর্জনকে অন্যায্য বলে অভিহিত করেছেন বেনাতিয়া।
সাবেক মার্সেই স্পোর্টিং ডিরেক্টর বলেন, ‘আপনি সারাবছর মিয়ামিতে কাটিয়ে দেন আর তারপর সিজনের শেষে এসে পঞ্চম স্থান অধিকার করেন? ইউরোপীয় ফুটবল সমর্থকরা কি ওলিসের চেয়ে মেসিকে বেশি দেখেছে?
তিনি আরও যোগ করেন, এটা সত্য যে তিনি বিশ্বকাপে অসাধারণ ছিলেন এবং পুরো দল তাঁর জন্যই খেলে। তাঁর প্রতি পূর্ণ শ্রদ্ধা রইল। কারণ তিনি আমাদের সমবয়সী। কিন্তু আপনি কীভাবে আমাকে বলবেন যে মেসি পঞ্চম স্থানে থাকতে পারে?
বেনাতিয়া রদ্রির র্যাঙ্কিংয়েরও সমালোচনা করে বলেন, ‘যিনি পুরো মৌসুমে মাত্র চার মাস খেলেছেন, তিনি কীভাবে চতুর্থ স্থানে থাকতে পারেন?