শিরোনাম
◈ হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ◈ মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে ◈ নৌশাদ মুসার কো‌চিং‌য়ে বাংলা‌দে‌শের সাফ ফুটব‌লে ভার‌তের অনূর্ধ্ব-২৩ দল অংশ নি‌বে ◈ এবার ব্যালন ডি’অরে মেসির পঞ্চম স্থান নিয়ে কটাক্ষ ◈ বছর শেষে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেটাল ডিটেক্টর দিয়ে মাটি খুঁড়তেই মিলল কোটি টাকার সোনা

একটি সাধারণ মেটাল ডিটেক্টর নিয়ে মাটির নিচে তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে ওঠার মতো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক অস্ট্রেলীয় নাগরিক। দেশটির একটি প্রাচীন স্বর্ণখনি এলাকায় মাটির নিচে লুকানো বিশালাকার একটি স্বর্ণখ- (গোল্ড নাগেট) খুঁজে পেয়েছেন তিনি, যার বাজারমূল্য প্রায় আড়াই লাখ অস্ট্রেলীয় ডলার (বাংলাদেশি মুদ্রায় কয়েক কোটি টাকা)।

জানা গেছে, ভিক্টোরিয়া অঞ্চলের তথাকথিত ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ এলাকায় মেটাল ডিটেক্টরের সংকেত পেয়ে মাটি খুঁড়তে শুরু করেন ওই সৌভাগ্যবান ব্যক্তি। প্রথমে সাধারণ কোনো পাথর বা লোহার টুকরো ভেবেছিলেন তিনি, কিন্তু গভীরের কাদামাটি পরিষ্কার করতেই বেরিয়ে আসে চকচকে খাঁটি সোনা।

পাথর ও সোনার সংমিশ্রণে তৈরি প্রায় ৪ দশমিক ৬ কেজি ওজনের ওই খ-ে প্রায় ২ দশমিক ৬ কেজিই ছিল খাঁটি সোনা। স্বর্ণ বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুগে এসে মাটির উপরিভাগের এত কাছাকাছি বিশালাকার এমন প্রাকৃতিকভাবে অক্ষত স্বর্ণখ- খুঁজে পাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এ অপ্রত্যাশিত প্রাপ্তি ওই অপেশাদার সন্ধানীর ভাগ্য পুরোপুরি বদলে দিয়েছে। সূত্র : জে এন।

  • সর্বশেষ