শিরোনাম
◈ নৌশাদ মুসার কো‌চিং‌য়ে বাংলা‌দে‌শের সাফ ফুটব‌লে ভার‌তের অনূর্ধ্ব-২৩ দল অংশ নি‌বে ◈ এবার ব্যালন ডি’অরে মেসির পঞ্চম স্থান নিয়ে কটাক্ষ ◈ বছর শেষে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও)

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০৯:৩৭ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপাল লি‌গে সাকিব-মেহেদীর পোখারা অ্যাভেঞ্জার্সের হার দি‌য়ে শুরু

স্পোর্টস ডেস্ক : নেপাল প্রিমিয়ার লিগে শুরুটা ভালো হল না বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও শেখ মেহেদীর। লিগে নিজেদের প্রথম ম্যাচে সুদূরপশ্চিম রয়্যালসের কাছে ৬ উইকেটে হেরেছে সাকিব-মেহেদীর পোখারা অ্যাভেঞ্জার্স।

কির্তিপুরে বুধবার আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান করে পোখারা। জবাবে ১৯ বল হাতে রেখেই লক্ষ্যে পোঁছে যায় সুদূরপশ্চিম।

পোখারার হয়ে এদিন ওপেনিংয়ে নেমেছিলেন শেখ মেহেদী। শুরুটাও ভালো করেছিলেন এই অলরাউন্ডার। ১৫২ স্ট্রাইক রেটে ২১ বলে ৩২ রানের ইনিংস খেলেন মেহেদী। তার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা। তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি। অনিল খারেলের বলে ক্যাচ দিয়ে ফিরে যান। চার নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে ১৪ রান করেন সাকিব। তাকেও ফেরান অনিল খারেল।

শেষ দিকে অরুণ ঘার্তির অপরাজিত ৪০ রানের ইনিংসে ১৪৫ রানে পৌঁছায় পোখারা। ২৫ বলের ইনিংসে চারটি চার ও একটি ছক্কা মারেন তিনি। সুদূরপশ্চিমের হয়ে অনিল খারেল ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট।

Advertisement

জবাবে প্রথম ওভারে উইকেট হারায় সুদূরপশ্চিম। রান আউট হয়ে ফিরে যাণ সাইফ যায়েব। এরপর ব্রেন্ডন ম্যাকমুলেনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব। ইশান পান্ডেকে এলবিডব্লিউয়ে আউট করেন শেখ মেহেদী।

তবে অধিনায়ক দিপেন্দ্র আইরির ব্যাটে ম্যাচে থাকে সুদূরপশ্চিম। তার অপরাজিত ৫১ ও পান্ডের ৩৭ রানে জয় পায় সুদূরপশ্চিম। শেফার্নে রাদারফোর্ড অপরাজিত ছিলেন ৮ রান করে।

চার ওভারে বল করে ৩১ রানে একটি উইকেট নেন মেহেদী। সমান চার ওভারে ২৪ রান খরচায় সাকিবের শিকার ১ উইকেট। পরের ম্যাচে রোববার  জনকপুর বোল্টসের বিপক্ষে মাঠে নামবে পোখারা।

  • সর্বশেষ