শিরোনাম
◈ মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে ◈ নৌশাদ মুসার কো‌চিং‌য়ে বাংলা‌দে‌শের সাফ ফুটব‌লে ভার‌তের অনূর্ধ্ব-২৩ দল অংশ নি‌বে ◈ এবার ব্যালন ডি’অরে মেসির পঞ্চম স্থান নিয়ে কটাক্ষ ◈ বছর শেষে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌশাদ মুসার কো‌চিং‌য়ে বাংলা‌দে‌শের সাফ ফুটব‌লে ভার‌তের অনূর্ধ্ব-২৩ দল অংশ নি‌বে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-২৩ দল পাঠাচ্ছে ভারত। দলটির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ফুটবলার নৌশাদ মুসা। আগামী ৩ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা ভারতীয় দলের। এক দিন পর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে ৫ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা।

৪ থেকে ১৭ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ। ছয় দলের এই প্রতিযোগিতায় দুই গ্রুপে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান ও মালদ্বীপ। ফিফার নিষেধাজ্ঞা বহাল থাকায় এবারের আসরে খেলতে পারছে না নেপাল।

টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় মোহনবাগানসহ বিভিন্ন ক্লাব থেকে ফুটবলার পাওয়ার বিষয়টি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। একই সময়ে নিউজিল্যান্ড সফরে ভারতের সিনিয়র দলের দুটি প্রীতি ম্যাচ থাকায় সাফে অংশগ্রহণ নিয়েও প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

ভারতের সিনিয়র দল ১২ ও ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে হবে ম্যাচ দুটি। অন্যদিকে সাফে ৫ নভেম্বর পাকিস্তানের পর ১১ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে ভারত।

সাফে এর আগেও অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়েছিল ভারত। ২০০৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আসরে সুখবিন্দর সিংয়ের অধীনে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ফাইনালে মালদ্বীপকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে বাংলাদেশে আসছে দলটি।

  • সর্বশেষ