শিরোনাম
◈ জাতিসংঘে কিউবা-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ◈ মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সাড়া নেই ভারতের ◈ বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন, ভবিষ্যৎ ও স্বপ্ন হারানোর ক্ষোভে রাজপথে তরুণেরা ◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ ◈ আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ তরুণ ফুটবলার ইয়ামাল ব্যালন ডি’অর ও ব্যক্তিগত ট্রফি অনেক জিতবে ◈ শাকিলের জানাজায় এমপিকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, পরে শপিং মলে ভাঙচুর-লুটপাট

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ০৬:১১ বিকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয়

‌স্পোর্টস ডেস্ক : ইরাকে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ নারী কম্পাউন্ড দল। বুধবার সুলায়মানিয়ায় এশিয়া কাপ ও বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগের ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতেছেন বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস।

ফাইনালে শুরু থেকেই আধিপত্য ছিল বাংলাদেশের আর্চারদের। চারটি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট স্কোর করেন তাঁরা। তাতে বাংলাদেশের মোট সংগ্রহ দাঁড়ায় ২৩০ পয়েন্ট।

অন্যদিকে কাজাখস্তান চারটি এন্ডে সংগ্রহ করে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট। সব মিলিয়ে তাদের স্কোর ২২০। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের আর্চারদের এই সাফল্য দেশের খেলাটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ সংযোজন। স্বর্ণজয়ী দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

  • সর্বশেষ