শিরোনাম
◈ জাতিসংঘে কিউবা-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ◈ মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সাড়া নেই ভারতের ◈ বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন, ভবিষ্যৎ ও স্বপ্ন হারানোর ক্ষোভে রাজপথে তরুণেরা ◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ ◈ আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ তরুণ ফুটবলার ইয়ামাল ব্যালন ডি’অর ও ব্যক্তিগত ট্রফি অনেক জিতবে ◈ শাকিলের জানাজায় এমপিকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, পরে শপিং মলে ভাঙচুর-লুটপাট

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ০৬:১৪ বিকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে সেশেলসকে ৪-২ গোলে হারিয়েছে বায়েজিদ-রাতুলরা।

বুধবার আজারবাইজানের বাকুতে টুর্নামেন্টের প্লেট পর্বের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। নির্ধারিত ৪০ মিনিটের খেলায় বাংলাদেশের হয়ে ২৮তম মিনিটে গোল করেন রাতুল।

তবে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবধান ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে, যেখানে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশের কিশোররা। এ নিয়ে টুর্নামেন্টে ছয় ম্যাচে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। এর আগে বাছাইপর্বে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে অভিযান শুরু করে দলটি। -- বি‌ডিপ্রতি‌দিন

পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারের পর ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এরপর বুরুন্ডির কাছে ২-০ গোলে হারলেও ফিজিকে ৩-১ ব্যবধানে হারিয়ে জয়ে ফেরে দলটি। বাছাইপর্বের শেষ ম্যাচের সেই জয়ের ধারাবাহিকতা প্লেট পর্বেও ধরে রাখল বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

  • সর্বশেষ