শিরোনাম
◈ বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বাড়াতে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ 'আরব আমিরাত ও সৌদি আরবসহ কয়েকটি দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে'  ◈ ক্রিকেট বো‌র্ডে নির্বাচনের লক্ষ্যে সংবিধান প্রণয়নের পথে শ্রীলঙ্কা ◈ ভারতের কাছে ১৩ গোলের লজ্জায় বাংলাদেশ ◈ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭ বিলিয়ন ডলার ◈ ঢাকার পাতাল মেট্রোরেল নির্মাণে ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান ◈ নভেম্বরের মধ্যে বন্ধ তিন সার কারখানা চালুর উদ্যোগ সরকারের ◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৫১ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডকে উড়িয়ে দল‌কে কোচ গৌতম গম্ভীরের বার্তা, মাটিতে পা রাখো

‌স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়। দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। এমন সাফল্যের পরও আত্মতুষ্টিতে ভুগতে চান না কোচ গৌতম গম্ভীর। ক্রিকেটারদের জন্য তাঁর বার্তা, ‘বিনয়ী থাকো, মাটিতে পা রাখো।’

তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে কার্যত উড়িয়ে দিয়েছে ভারত। অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে একপেশে জয় তুলে নিয়েছে স্বাগতিকেরা। সিরিজে এমন আধিপত্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ক্রিকেটারদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন গম্ভীর।

ক্রিকেটারদের দলীয় আলোচনার একটি ছবি পোস্ট করে ভারতীয় কোচ লিখেছেন, ‘স্টে হাম্বল’। অর্থাৎ, বিনয়ী থাকতে হবে, সাফল্যে আত্মতুষ্ট হওয়া চলবে না।

টানা সাফল্যের পর আত্মতুষ্টি গ্রাস করতে পারে দলকে। তাতে ছন্দ হারানোর পাশাপাশি নেমে আসতে পারে ব্যর্থতাও। গম্ভীরের বার্তায় সেই সতর্কতাই ফুটে উঠেছে। বড় জয় পেলেও ক্রিকেটারদের পা মাটিতে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ভারতের টেস্ট সিরিজে হারের তিক্ত অভিজ্ঞতাও নিশ্চয়ই ভোলেননি গম্ভীর। এবার টি-টোয়েন্টিতে দাপট দেখালেও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ তিনি। সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও তাই ক্রিকেটারদের সতর্ক থাকতে বলেছেন ভারতীয় কোচ।

  • সর্বশেষ