শিরোনাম
◈ বগুড়া আদালত চত্বরে তরুণীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা, টানাহেঁচড়ায় পরনের পোশাক ছিঁড়ে যায় (ভিডিও) ◈ বঙ্গোপসাগর ঘিরে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী টোকিও: জাপানের প্রধানমন্ত্রী ◈ কৌশলগত অংশীদারত্বে বাংলাদেশ-জাপান, জ্বালানি-আইসিটি ও গভীর সমুদ্রবন্দরে সহযোগিতা বাড়বে ◈ এএফসি কংগ্রেস নিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ ◈ ইয়ামাল-এমবাপেকে পেছনে ফেলে প্রথমবার ব্যালন ডি’অর জিত‌লেন হ‌্যা‌রি কেইন ◈ জামিনে মুক্তি পেয়ে পুরোনো অপরাধে ফিরছেন দাগি আসামিরা ◈ অনলাইনে ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী ◈ বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, কী কী শর্ত পূরণ জরুরি ◈ ৬৪৬ কোটি টাকার প্রকল্পে অগ্রগতি মাত্র ১৬ শতাংশ, দুই বছরেও শুরু হয়নি সিলেটের দুই গ্যাসকূপ খনন ◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ১১:১৫ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৬, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নেপাল প্রিমিয়ার লিগে খেলতে পাকিস্তানি ক্রিকেটারপ্রতি ২৫ লাখ টাকা চায় পিসিবি

স্পোর্টস ডেস্ক:  নেপাল প্রিমিয়ার লিগে খেলতে পাকিস্তানের ক্রিকেটারদের ছাড়পত্র দিতে মাথাপিছু ২৫ লাখ টাকা দাবি করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)—এমন অভিযোগ উঠেছে। মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ডের বিরুদ্ধে এই অভিযোগ করেছে নেপাল।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, নেপাল প্রিমিয়ার লিগের জন্য পাকিস্তানের ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি পিসিবি। আগে কয়েকজনকে দেওয়া ছাড়পত্রও স্থগিত করা হয়েছে। ফলে সোমবার শুরু হতে যাওয়া টুর্নামেন্টে তাঁদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই লিগে খেলার কথা পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সাহিবজাদা ফারহান, হায়দার আলি, হুনাইন শাহ, হুসেন তলত, ইফতিখার আহমেদ, হাসান আলি ও উসামা মিরের। তাঁদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে নেপালে পৌঁছেছেন। তবে ছাড়পত্র না পাওয়ায় মাঠে নামা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তাঁরা।

এর আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও (এমএলসি) খেলার অনুমতি দিতে একইভাবে মাথাপিছু ২৫ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছিল পিসিবির বিরুদ্ধে। সেই লিগে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে শুধু হ্যারিস রউফ খেলেছিলেন। তাঁর দল সান ফ্রান্সিসকো ইউনিকর্ন পিসিবিকে ওই অর্থ দিয়েছিল বলে জানা গেছে।

বিদেশি লিগে খেলতে ক্রিকেটারদের ছাড়পত্রের বিনিময়ে অর্থ দাবি করায় ক্ষুব্ধ আয়োজকেরা। ফ্র্যাঞ্চাইজিগুলোকে এমনিতেই ক্রিকেটারদের দলে নিতে অর্থ ব্যয় করতে হয়। এর সঙ্গে সংশ্লিষ্ট বোর্ডকে বাড়তি অর্থ দিতে হলে আর্থিক চাপও বাড়ে।

এমন পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে পাকিস্তানের ক্রিকেটারদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • সর্বশেষ