শিরোনাম
◈ ১৭০ বছর পর বাণিজ্যিক উৎপাদনে নতুন সম্ভাবনা, বিশ্ববাজারে রপ্তানির অপেক্ষায় বাংলাদেশের ঢাকাই মসলিন ◈ এমবাপের জোড়া গোলে ক্লাসিকোয় বা‌র্সেলোনার বিরু‌দ্ধে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ একটু খ্যাতি পেলেই পরিশ্রমে ভাটা, ক্রিকেটারদের ধু‌য়ে দি‌লেন পি‌সি‌বি সভাপ‌তি   ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা: এবার কোন পথ বেছে নেবে বিএনপি? ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়েতে দুই বাংলাদেশির রহস্যজনক মৃত্যু ◈ ৩৪ দিন পর শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ◈ বিশ্বে প্রথম ভাসমান হাইড্রোজেন উৎপাদন প্ল্যাটফর্ম নামালো চীন ◈ চার বছরের রেকর্ড ভেঙে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৪ কোটি ডলার ◈ হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পর্তুগালের কাছে হারের পর ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র বাংলাদে‌শের 

‌স্পোর্টস ডেস্ক : পর্তুগালের কাছে হারলেও ইন্দোনেশিয়ার বিপক্ষে পয়েন্ট আদায় করেছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের বাছাইপর্বে ‘জি’ গ্রুপের ম্যাচে রোববার ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বায়েজিদ-আজিমরা। এর আগে দিনের প্রথম ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ।

পর্তুগালের বিপক্ষে অবশ্য দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ম্যাচের প্রথম মিনিটেই মোহাম্মদ বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। তবে পরে দুটি আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পর্তুগালের হয়ে অন্য গোলটি করেন রুবেন কুইরোজ।

ইন্দোনেশিয়ার বিপক্ষেও শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। অষ্টম মিনিটে গোল করেন বায়েজিদ। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে ইন্দোনেশিয়া। বিরতির পর আর কোনো দল গোল করতে না পারায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

এ নিয়ে তিন ম্যাচে দুটি ড্র করল বাংলাদেশ। ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করেছিল দল।

কদিন আগে সিনিয়র পর্যায়ে এশিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছিল হামজা-শোমিতদের বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে সেই প্রতিপক্ষের বিপক্ষে ড্র করে অন্তত পরাজয় এড়াতে পেরেছে দল।

  • সর্বশেষ