শিরোনাম
◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা ◈ সংসদের উচ্চকক্ষে ১০৫ আসন বণ্টনে নতুন প্রস্তাব, ৫ সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি ◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ০১:০০ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয়

‌স্পোর্টস ডেস্ক: ১৫৪ রানে নেই ৯ উইকেট। জয়ের জন্য প্রয়োজন আরও ৮৮ রান। পাকিস্তানের হার তখন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ উইকেটে হারিস রউফকে নিয়ে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখলেন শাদাব খান। তাঁর সেঞ্চুরি ও দুজনের অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে ইংল্যান্ডকে ১ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারায় পাকিস্তান। একপর্যায়ে ১৫৪ রানে ৯ উইকেট হারালে জয় থেকে ছিটকে পড়ে দলটি। কিন্তু শাদাব ও রউফের অবিশ্বাস্য ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে স্বাগতিকেরা।

৯৬ বলে অপরাজিত ১১৩ রান করে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন শাদাব। গত জুনের পর প্রথমবার ওয়ানডে খেলতে নেমেই দলের জয়ের নায়ক তিনি। শেষ উইকেটে তাঁর সঙ্গে ১৯ বল ক্রিজে থেকে লড়াই চালিয়ে যান রউফ। ৮৯ রানের জুটিতে শাদাবের অবদান ৮১, রউফের ৭। জয়সূচক রানটিও আসে রউফের ব্যাট থেকে।

ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে রান তাড়ায় শেষ উইকেটে এটিই সর্বোচ্চ অবিচ্ছিন্ন জুটি। শাদাব-রউফ ভেঙেছেন ৫১ বছর আগের রেকর্ড। ১৯৭৫ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে শেষ উইকেটে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছিলেন ডেরিক মারে ও অ্যান্ডি রবার্টস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বেন ডাকেটের সেঞ্চুরির পরও ৪৬.৪ ওভারে ২৪১ রানে অলআউট হয় ইংল্যান্ড। পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি নেন ৪ উইকেট। ইংল্যান্ডের শেষ উইকেটে গাস অ্যাটকিনসন ও অভিষিক্ত হেনরি ক্রোকম্ব যোগ করেন ৪০ রান। পাকিস্তানের রান তাড়ায় জেমি ওভারটন, অ্যাটকিনসন, লিয়াম ডসন ও উইল জ্যাকসের বোলিংয়ে চাপে পড়ে স্বাগতিকেরা।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠেছে পাকিস্তান। টানা তিন হারে ইংল্যান্ডের বিদায়ও অনেকটা নিশ্চিত। শ্রীলঙ্কা পরের দুই ম্যাচে বড় ব্যবধানে হারলেই কেবল ফাইনালে ওঠার সুযোগ থাকবে ইংলিশদের।

  • সর্বশেষ