স্পোর্টস ডেস্ক: আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলে সাত নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। ছয় থেকে আটে নেমে গেছে ইংলিশরা। ছয়ে উঠেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ড ও আফগানিস্তানের রেটিং পয়েন্টের ব্যবধান অবশ্য মাত্র ১। ইংল্যান্ডের ৯৪ এর বিপরীতে আফগানদের ৯৩।
শারজায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে আফগানরা। এর প্রভাবই পড়েছে র্যাঙ্কিংয়ে।
ত্রিদেশীয় সিরিজে দুটি ম্যাচেই হেরে ২ রেটিং পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। ৮১ পয়েন্ট নিয়ে অবশ্য নবম স্থানেই আছে দলটি। ফাইনালিস্ট জিম্বাবুয়ে ২ পয়েন্ট বেড়ে ৬৩ নিয়ে আছে এগারো নম্বরে।
ফাইনালে প্রথমে ব্যাট করে ১৬৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। রশিদ খান নেন ৩ উইকেট। ফজলহক ফারুকী, মোহাম্মদ নবি ও বিলাল সামিও উইকেট ভাগ করে নেন। জবাবে ৩৫ ওভারের মধ্যেই জয় তুলে নেয় আফগানিস্তান।
একই সিরিজে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে টানা দুই ম্যাচ হেরেছে ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৯ রান করেও হারতে হয় হ্যারি ব্রুকের দলকে। এই হারেই র্যাঙ্কিংয়ে দুই ধাপ নেমে যায় তারা। আর সয়াব্র উপরে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে ভারত।