শিরোনাম
◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার ◈ মাথাপিছু জিডিপিতে এ বছর ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ, অর্থনীতিতে কী প্রভাব পড়বে? ◈ বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ কবে কোথায় আঘাত হানতে পারে যা জানাগেল ◈ ধানের শীষে নির্বাচন করতে সালাহউদ্দিনের বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ: রাশেদ খাঁন ◈ মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পথে বাংলাদেশ, আলোচনা শুরু মঙ্গলবার ◈ মহাসড়ক সংস্কারে অনিয়ম ঠেকাতে আসছে নতুন নীতিমালা ◈ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম: দৈনিক ৩৫০০ পর্যটকের অনুমতি, যাওয়া যাবে ১৫ মার্চ পর্যন্ত ◈ গ্যাস সংকটে দুই দিন পরই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? পেট পরিষ্কার রাখতে মেনে চলুন ৫টি ঘরোয়া উপায়

কোষ্ঠকাঠিন্য হলে পেট ও কোমরে ব্যথা হয়। ব্যথা হয় মলদ্বারেও। এছাড়াও চাপ পড়ে কোলনে। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগলে সেখান থেকে কোলন ক্যানসারও হতে পারে। কোষ্ঠকাঠিন্য হলে পেট পরিষ্কার হয় না। ফলে গ্যাস হতেই থাকে। এছাড়াও খাওয়ার কোনও রুচি থাকে না।

শীতে খাওয়া দাওয়া নিয়ে সকলকেই সচেতন থাকতে হবে। যারা নিয়মিত ওষুধ খান তাঁদের শীতে এই সমস্যা একটু বেশি। শরীরে ডায়াবেটিস, থাইরয়েড বা কোলেস্টেরলের সমস্যা থাকলে কোষ্ঠকাঠিন্য বেশি নাজেহাল করে।

ঘরোয়া উপায়ে কোষ্ঠকাঠিন্য প্রতিকার করবেন কেমন করে জানুন

পানি

Advertisement

বর্তমানে শরীরকে হাইড্রেটেড রাখা একটা অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। এজন্য পানি পানের অভ্যাস করতে হবে। এ ক্ষেত্রে ঈষৎ উষ্ণ পানি খেলে হজমের সমস্যা দূর হয় ও কোষ্ঠকাঠিন্য থেকে উপশম মিলতে পারে। প্রতিদিন সকালে খালি পেটে ঈষৎ উষ্ণ পানিতে পাতি লেবুর রস ও এক চা চামচ লেবু বা ঈষৎ উষ্ণ জলে অল্প হলুদ দিয়ে খেলেও এই সমস্যা দূর হতে পারে।

ফাইবার যুক্ত খাবার খান

ফাইবার পেট পরিষ্কার রাখে, হজমে সাহায্য করে, ফলে কোষ্ঠকাঠিন্যও দূর করতে পারে। প্রতি দিন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ২৫ থেকে ৩০ গ্রাম ফাইবার খাওয়া জরুরি। পেঁপে, কলা, কমলা লেবু, নাসপাতি, অ্যাভোকাডোর মতো ফল খাওয়া যেতে পারে। এগুলোতে শুধু ফাইবার থাকে তা নয়, থাকে, ভিটামিন ও মিনারেলসও। ব্রকোলি, পালং শাক, স্প্রাউটসেও প্রচুর পরিমাণ ফাইবার থাকে। প্রতি দিন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ২৫ থেকে ৩০ গ্রাম ফাইবার খাওয়া জরুরি। পেঁপে, কলা, কমলা লেবু, নাসপাতি, অ্যাভোকাডোর মতো ফল খাওয়া যেতে পারে। পাশাপাশি সবুজ সবজি খাওয়ার অভ্যাস করতে হবে।

প্রোবায়োটিক খাবার

প্রোবায়োটিক খাবার ইনটেস্টাইনে ভালো ব্যাকটেরিয়ার সঞ্চার করে। এক্ষেত্রে দইয়ের মতো খাবার খাওয়া যেতে পারে। আমাদের শরীরে দু’ধরনের ব্যাকটেরিয়া থাকে— ভালো ব্যাকটেরিয়া ও খারাপ ব্যাকটেরিয়া। এই ভাল ব্যাকটেরিয়াই হল প্রোবায়োটিক।

নিয়মিত ব্যায়াম বা যোগ অভ্যাস

হাঁটা, জগিং, ফ্রি-হ্যান্ড, সাইকেল চালানো বা সাঁতার কাটা- এই ব্যায়ামগুলো করলে কোষ্ঠকাঠিন্য থেকে ভাল থাকা যেতে পারে। সুস্থ থাকতে যোগাসন বা যোগ ব্যায়ামের বিকল্প নেই।

প্রাকৃতিক উপাদান

কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে আমলকী, অ্যালোভেরা জুস, কাঁচা হলুদ, তিল, ফ্ল্যাক্স সিড, ভেজানো চিয়া সিডস বা ত্রিফলার মতো খাবার ডায়েটে রাখুন। সূত্র- এই সময়