শিরোনাম
◈ ২ হাজার কোটি টাকার হাতিরঝিলে অসহনীয় দুর্গন্ধ, দূষণ নিয়ে রাজউক-ওয়াসার পাল্টাপাল্টি দোষারোপ ◈ হুমকি দিয়ে ইরানে হামলা থেকে আবারও পিছু হটলেন ট্রাম্প ◈ নির্বাচনের আগে এআই দিয়ে পরমাণু বিস্ফোরণের ছবি পোস্ট, নেতানিয়াহুকে ঘিরে বিতর্ক ◈ প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, ছাড়া পেয়ে যা বললেন কলেজশিক্ষার্থীর বাবা (ভিডিও) ◈ গভীর রাতে ভুলতা-গাউছিয়া রোডে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি (ভিডিও) ◈ ১৭০ বছর পর বাণিজ্যিক উৎপাদনে নতুন সম্ভাবনা, বিশ্ববাজারে রপ্তানির অপেক্ষায় বাংলাদেশের ঢাকাই মসলিন ◈ এমবাপের জোড়া গোলে ক্লাসিকোয় বা‌র্সেলোনার বিরু‌দ্ধে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ একটু খ্যাতি পেলেই পরিশ্রমে ভাটা, ক্রিকেটারদের ধু‌য়ে দি‌লেন পি‌সি‌বি সভাপ‌তি   ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা: এবার কোন পথ বেছে নেবে বিএনপি? ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইং‌লিশ লি‌গে এভারটনকে হারা‌লো আর্সেনাল 

স্পোর্টস ডেস্ক : এমিরেটস স্টেডিয়ামে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে আ‌র্সেনাল। গোল করেছেন দুই ডিফেন্ডার এজরি কন্সা ও গাব্রিয়েল মাগালাইস।

দিনের শুরুতে অ্যাস্টন ভিলার মাঠে সিটির হারে দলটিকে ধরে ফেলার সুযোগ আসে আর্সেনালের সামনে। সেটিই কাজে লাগাল তারা। আট ম্যাচে দুই দলেরই সমান ২১ পয়েন্ট, গোল পার্থক্যে এখনও শীর্ষে আছে সিটি।

ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। কর্নারের পর জটলার ভেতর থেকে বল জালে পাঠিয়ে এই ক্লাবের হয়ে নিজের প্রথম গোল করেন ইংলিশ সেন্টার-ব্যাক কন্সা।

পুরো ম্যাচে ৫৮ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২০টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। এভারটনের আট শটের তিনটি লক্ষ্যে ছিল। আট ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া এভারটন ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে।

  • সর্বশেষ