শিরোনাম
◈ ২ হাজার কোটি টাকার হাতিরঝিলে অসহনীয় দুর্গন্ধ, দূষণ নিয়ে রাজউক-ওয়াসার পাল্টাপাল্টি দোষারোপ ◈ হুমকি দিয়ে ইরানে হামলা থেকে আবারও পিছু হটলেন ট্রাম্প ◈ নির্বাচনের আগে এআই দিয়ে পরমাণু বিস্ফোরণের ছবি পোস্ট, নেতানিয়াহুকে ঘিরে বিতর্ক ◈ প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, ছাড়া পেয়ে যা বললেন কলেজশিক্ষার্থীর বাবা (ভিডিও) ◈ গভীর রাতে ভুলতা-গাউছিয়া রোডে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি (ভিডিও) ◈ ১৭০ বছর পর বাণিজ্যিক উৎপাদনে নতুন সম্ভাবনা, বিশ্ববাজারে রপ্তানির অপেক্ষায় বাংলাদেশের ঢাকাই মসলিন ◈ এমবাপের জোড়া গোলে ক্লাসিকোয় বা‌র্সেলোনার বিরু‌দ্ধে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ একটু খ্যাতি পেলেই পরিশ্রমে ভাটা, ক্রিকেটারদের ধু‌য়ে দি‌লেন পি‌সি‌বি সভাপ‌তি   ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা: এবার কোন পথ বেছে নেবে বিএনপি? ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ১২:২৫ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের আগে এআই দিয়ে পরমাণু বিস্ফোরণের ছবি পোস্ট, নেতানিয়াহুকে ঘিরে বিতর্ক

এনডিটিভি: ইসরায়েলের জাতীয় নির্বাচনের মাত্র দুই দিন আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি পরমাণু বিস্ফোরণের ছবি প্রকাশ করেছেন। ছবিতে তেল আবিব শহরের ওপর বিশালাকার পারমাণবিক মাশরুম মেঘ এবং বেশ কয়েকটি ভবন ধ্বংস হতে দেখা যায়। রোববার (২৫ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ছবির সঙ্গে ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ইউভাল ব্লুমবার্গের একটি বক্তব্য যুক্ত করে নেতানিয়াহু জানান, ইরান ও শিয়া অক্ষের পারমাণবিক হুমকি ইসরায়েলের অস্তিত্বের জন্য চরম ঝুঁকিপূর্ণ। তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে বাকি থাকা দুটি বছরকে কাজে লাগিয়ে ইরানের পারমাণবিক হুমকি পুরোপুরি নির্মূল করতে হবে, কারণ এরপর ট্রাম্পের স্থানে অন্য কেউ এলে পরিস্থিতির কী পরিবর্তন হবে তা অনিশ্চিত।

নেতানিয়াহুর এই বিতর্কিত পোস্টটি প্রকাশ পাওয়ার পর থেকেই ইসরায়েলি বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচণ্ড সমালোচনার সৃষ্টি হয়েছে। ডেমোক্র্যাটস প্রধান ইয়াইর গোলান মন্তব্য করেন, প্রধানমন্ত্রী মানসিক ভারসাম্য ও নিয়ন্ত্রণ হারিয়েছেন এবং তাকে সামাজিক মাধ্যম থেকে দূরে রাখা উচিত।

অন্যতম বিরোধী দল ইয়াশার-এর প্রধান গাদি আইজেনকোট অভিযোগ করেন, প্রতি নির্বাচনের মতো এবারও নেতানিয়াহু মিথ্যা ও ভয়ের রাজনীতি ছড়াচ্ছেন। উল্লেখ্য, মঙ্গলবার ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য অন্তত ৬১টি আসন প্রয়োজন।

  • সর্বশেষ