শিরোনাম
◈ ২ হাজার কোটি টাকার হাতিরঝিলে অসহনীয় দুর্গন্ধ, দূষণ নিয়ে রাজউক-ওয়াসার পাল্টাপাল্টি দোষারোপ ◈ হুমকি দিয়ে ইরানে হামলা থেকে আবারও পিছু হটলেন ট্রাম্প ◈ নির্বাচনের আগে এআই দিয়ে পরমাণু বিস্ফোরণের ছবি পোস্ট, নেতানিয়াহুকে ঘিরে বিতর্ক ◈ প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, ছাড়া পেয়ে যা বললেন কলেজশিক্ষার্থীর বাবা (ভিডিও) ◈ গভীর রাতে ভুলতা-গাউছিয়া রোডে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি (ভিডিও) ◈ ১৭০ বছর পর বাণিজ্যিক উৎপাদনে নতুন সম্ভাবনা, বিশ্ববাজারে রপ্তানির অপেক্ষায় বাংলাদেশের ঢাকাই মসলিন ◈ এমবাপের জোড়া গোলে ক্লাসিকোয় বা‌র্সেলোনার বিরু‌দ্ধে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ একটু খ্যাতি পেলেই পরিশ্রমে ভাটা, ক্রিকেটারদের ধু‌য়ে দি‌লেন পি‌সি‌বি সভাপ‌তি   ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা: এবার কোন পথ বেছে নেবে বিএনপি? ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ১২:২২ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, ছাড়া পেয়ে যা বললেন কলেজশিক্ষার্থীর বাবা (ভিডিও)

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্নাইপার’ শব্দ ব্যবহার করে মন্তব্য করায় আবু বকর নামের এক কলেজশিক্ষার্থীকে নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় তাকে আটক করে পুলিশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বাবাকেও।

জানা গেছে, ফেসবুকে ওই শিক্ষার্থীর একটি মন্তব্যকে কেন্দ্র করে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে আবু বকর ও তার বাবাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেয়ে শিক্ষার্থীর বাবা জানান, তাদের রাজনৈতিক সম্পৃক্ততাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়েছে।

এদিকে, ‘স্নাইপার’ শব্দের সঙ্গে আবু বকরের পরিচিতি কীভাবে হয়েছে, তা নিয়েও আলোচনা চলছে। তার বন্ধুদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন গেম ফ্রি ফায়ার খেলতেন। গেমটিতে স্নাইপার রাইফেল ব্যবহারের মাধ্যমে শব্দটির সঙ্গে তার পরিচয় হয়ে থাকতে পারে। এ ছাড়া তার নামে একটি গেমিং প্রোফাইলের সন্ধান পাওয়ার কথাও জানা গেছে।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার জানান, বিষয়টি নিয়ে একাডেমিক কাউন্সিলের সভা ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনকে চিঠি পাঠানোর সিদ্ধান্তও হয়েছে বলে জানান তিনি।

Advertisement

আবু বকরের শিক্ষকেরা জানিয়েছেন, ক্লাসে তার উপস্থিতি নিয়মিত ছিল। তবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তাঁদের তেমন কিছু জানা ছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের ঘটনায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।