রাজধানীর গুলশানে ‘র ক্যানভাস’ (Raw Canvas) বারে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় শতাধিক তরুণ-তরুণীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
তবে অভিযান পরিচালনার কারণ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।