শিরোনাম
◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ◈ ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জে বন্ধ নাগরিক সেবা ও রেল চলাচল ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৮:৫২ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে পুলিশি অভিযানে আটক ৫ জন

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী থানা  পুলিশের পৃথক অ‌ভিযা‌নে বি‌ভিন্ন স্থান থে‌কে অভিযানে ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে আটক করে‌ছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তা‌দের কক্সবাজার শহরের কলাতলি, বাঁশখালী উপজেলার বৈলছড়ি ও জলদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাঁশখালী থানা স‌ুত্রে জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর রাতে কক্সবাজার সদর থানাধীন কলাতলী সী প্যালেস হোটেল হতে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পারভেজ হোসেন (২০)কে গ্রেফতার করা হয়। একই দিনে সকালে বাঁশখালী উপজেলার চেচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক ও বাঁশখালী সরকারী আলাওল কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউদ্দিন আকাশ (২২), ছাত্রলীগের সক্রিয় সদস্য মারুফুল ইসলাম (২১),এবং ছাত্রলীগের সক্রিয় সদস্য  হাসিবুল ইসলাম তানভীর (১৬),কে গ্রেফতার করা হয়। একই অভিযানের উপজেলার বৈলছড়ি পাহাড়ী এলাকা থেকে বাঁশখালী পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শাওন (২২)কে গ্রেফতার করা হয়।

বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের মামলা সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাঁশখালী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ