আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে চাল ব্যবসায়ী সুমন নামের এক ব্যক্তির চড়া সুদের বোঝা শোধ করতে না পেরে চেক ডিজঅনার মামলায় জীবন মহন্ত জেলে থাকায় দুই সন্তান নিয়ে না থেয়ে মানবেতর জীবনযাপন করছেন স্ত্রী পলি মহন্ত। বিষয়টি এলাকায় যানাযানি হলে গত বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চাঁপাপুর বাজারে চাল ব্যবসার আড়ালে দাদন ব্যবসা করা সুমনের দোকানের সামনে ভুক্তভোগী জীবন মহন্তের স্ত্রী পলি মহন্তসহ স্থানীয়রা অবস্থান নিয়ে সুমনের বিচার দাবি করেন। পরে উত্তেজিত জনতা বিচার চেয়ে স্লোগান দিতে থাকলে দোকান তালাবদ্ধ করে শটকে পড়ে সুমনের কর্মচারী জনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর করিতলা এলাকায় মানতাশা ইন্টারপ্রাইজ সুপার মার্কেটে একটি ঘর ভাড়া নিয়ে প্রায় ৩বছর যাবৎ চাল ব্যবসা করছিলেন সুমন। এ ব্যবসার আড়ালে তিনি চালাচ্ছিলেন চড়া সুদের মাধ্যমে দাদন ব্যবসা বলে অভিযোগ স্থানীয়দের।
ভুক্তভোগীর স্ত্রী পলি মহন্ত জানায়, গত ২২সালে নওগাঁর রানীনগর উপজেলার কয়াকুঞ্চি গ্রামের চাঁপাপুর বাজারের চাল ব্যবসায়ী সুমনের কাছ থেকে আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামের জীবন মহন্ত আমার স্বামী পারিবারিক প্রয়োজনে ৫০হাজার টাকা নিয়ে খালি একটি চেক জমা দেন। এরপর থেকে চাল ব্যবসায়ী সুমনকে সুদ হিসেবে পর্যায়ক্রোমে প্রায় সাড়ে ৬ লাখ টাকা দিয়েছেন জীবন মহন্ত।
এদিকে নির্ধারিত সময়ে টাকা শোধ করতে না পারায় মামলার হুমকি দেয় সুমন। একপর্যায়ে ওই চেকে ইচ্ছেমতো টাকার অঙ্ক বসিয়ে আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। এ মামলায় সম্প্রতি জীবন মহন্তকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় আদালত। বর্তমানে এক মাস যাবৎ সে জেল হাজতে রয়েছে। জীবন মহন্ত পরিবারে মধ্যে একজন ছিলেন উপার্জনের ব্যক্তি। সে জেলে থাকার কারনে তার স্ত্রী পলি মহন্ত তাদের দুই সন্তান নিয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি এলাকায় যানাযানি হলে গত বুধবার সন্ধ্যায় চাঁপাপুর বাজারের চাল ব্যবসায়ী সুমনের দোকানের সামনে ভুক্তভোগী জীবন মহন্তের স্ত্রী পলি মহন্ত ও স্থানীয়রা অবস্থান নিয়ে সুমনের বিচার দাবি করে স্লোগান দেন ক্ষুব্ধ জনতা।