শিরোনাম
◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর ◈ জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত? ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনার আমতলীতে এক নারীর রহস্যজনক মৃত্যু!

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী পৌরসভার সবুজবাগ লঞ্চঘাট এলাকায় লাভলী বেগম (৪৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নিজ বসত ঘরের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্বজনরা। নিহতের গলায় কালো দাগের চিহ্ন রয়েছে।

নিহত লাভলী বেগম আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম (রশিদ পুলিশ) এর মেয়ে। লাভলী তার বৃদ্ধ মায়ের সাথে আমতলীতেই বসবাস করতো।

স্বজনদের দাবি, দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাতে লাভলীকে হত্যা করে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে চলে যায়। বুধবার সকালে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে স্বজনরা দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে মৃত্যু অবস্থায় লাভলীকে দেখতে পায়। 

Advertisement

খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন।

নিহতের স্বজন জাকির হোসেন বলেন, নিহতের গলায় কালো দাগের চিহ্ন থাকায় মরদেহের ময়না তদন্তের জন্য পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ