শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:০৭ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির অর্জন ধরে রাখার আহ্বান

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : বিদ্যালয় পর্যায়ে জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি, শিক্ষার্থীদের নেতৃত্ব ও সক্ষমতা বিকাশে অর্জিত ইতিবাচক পরিবর্তন ধরে রাখতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) কক্সবাজার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের আয়োজনে ‘জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির প্রসার’ শীর্ষক প্রকল্পের সমাপনী মূল্যায়নের ফলাফল নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান। এ ছাড়া হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেনা বেগম, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অভিভাবকসহ ২০ জন অংশ নেন।

প্রকল্প ব্যবস্থাপক সৈয়দা নূরে নাবিলা তাবাসসুম প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, কক্সবাজার জেলার পাঁচটি উপজেলার আটটি বিদ্যালয়ে ‘শিখন, উদ্ভাবন ও জ্ঞান বিনিময় সংঘ’ গঠন করে ২৯টি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের পরিচালনায় বিতর্ক, প্রশ্নোত্তর প্রতিযোগিতাসহ বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।

Advertisement

প্রকল্পের গবেষণা সহযোগী মো. জহুরুল ইসলাম সমাপনী মূল্যায়নের গবেষণার ফলাফল উপস্থাপন করেন। প্রারম্ভিক ও সমাপনী গবেষণার তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের ফলে শিক্ষার্থীদের সক্ষমতা বিকাশের ১৬টি ক্ষেত্রেই ইতিবাচক অগ্রগতি হয়েছে। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন এলেও মাধ্যমিক স্তরে এ পরিবর্তন তুলনামূলক বেশি দৃশ্যমান।

গবেষণায় ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীর বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ, শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস, মতামত প্রকাশ ও নেতৃত্বের সক্ষমতা বিকাশে ইতিবাচক অগ্রগতি উঠে এসেছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ বলেন, বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার মতো উদ্যোগ শিশুদের মেধা, চিন্তাশক্তি ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকল্পের ইতিবাচক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান বলেন, আরডিআরএস বাংলাদেশের এ উদ্যোগ বিদ্যালয়গুলোতে একটি ইতিবাচক সূচনা করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এ কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সভায় প্রকল্পের অর্জন দীর্ঘমেয়াদে ধরে রাখতে শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রকল্পের সফল উদ্যোগগুলো ভবিষ্যতে বিদ্যালয়ের নিয়মিত শিক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

  • সর্বশেষ