শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:১১ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে মালয়েশিয়া। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ১৮৪টি গন্তব্যে ভ্রমণের সুযোগ পেলেও যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবেশের ক্ষেত্রে এখনো নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে। বিপরীতে, প্রতিবেশী সিঙ্গাপুরের নাগরিকদের জন্য উত্তর আমেরিকার এই দুই দেশে প্রবেশ তুলনামূলক সহজ।

সম্প্রতি প্রকাশিত দুটি আন্তর্জাতিক পাসপোর্ট সূচকে মালয়েশিয়ার অবস্থানের উন্নতি হয়েছে। এসব সূচকে মূলত কোনো দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই কতটি দেশে বা গন্তব্যে যেতে পারেন, তা বিবেচনা করা হয়।

বিশ্বব্যাপী আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটাল প্রকাশিত ‘পাসপোর্ট ইনডেক্স’-এ গত সেপ্টেম্বরে মালয়েশিয়ার পাসপোর্ট বিশ্বের দ্বিতীয় শক্তিশালী হিসেবে স্থান পেয়েছে। এ তালিকায় সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।

অন্যদিকে, পৃথক বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠান প্রকাশিত ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’-এর অক্টোবরের তালিকায় মালয়েশিয়ার অবস্থান ষষ্ঠ। ২০২৫ সালে দেশটির অবস্থান ছিল ১২তম। এই সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর।

Advertisement

হেনলি পাসপোর্ট ইনডেক্স তুলনামূলক পুরোনো এবং আন্তর্জাতিকভাবে বেশি পরিচিত সূচক।

তবে বৈশ্বিক তালিকায় অবস্থানের উন্নতি হলেও মালয়েশীয় নাগরিকদের জন্য উত্তর আমেরিকায় ভ্রমণ এখনো সহজ নয়। বিশেষ করে হলিউড, ডিজনিল্যান্ড ও নিউইয়র্কের মতো জনপ্রিয় গন্তব্যে যেতে আগ্রহীদের যুক্তরাষ্ট্র ও কানাডার প্রবেশসংক্রান্ত নিয়মকানুনের মুখোমুখি হতে হচ্ছে।

ফলে ভিসামুক্ত ভ্রমণের সুযোগের দিক থেকে শক্তিশালী অবস্থানে পৌঁছালেও উত্তর আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে মালয়েশীয় পাসপোর্টধারীরা এখনো সিঙ্গাপুরের নাগরিকদের তুলনায় পিছিয়ে রয়েছেন।

সূত্র: স্ট্রেইটস টাইমস

  • সর্বশেষ