শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৮:৪৬ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে নাশকতার মামলায় ৩ জন গ্রেপ্তার, মামলা প্রত্যাহারে আবেদন বাদীর

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তারের পর এবার আদালতে এফিডেভিট দাখিল করে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন বাদী। গত ২১ নভেম্বর থানায় দায়ের করা এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২২ নভেম্বর মামলার বাদী ও পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি মাহাবুব আলম আদালতে এফিডেভিট দাখিল করেন।

এতে তিনি দাবি করেন, সাদা কাগজে তার স্বাক্ষর নিয়ে সেটিকে এজাহার হিসেবে ব্যবহার করে মামলা করা হয়েছে। তবে বাদীর এ অভিযোগ অস্বীকার করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

আদালতে দাখিল করা বাদীর এফিডেভিট সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি মুঠোফোনে মাহাবুব আলমকে থানায় ডেকে নেন। তিনি থানায় গেলে একটি স্বাক্ষরের প্রয়োজন রয়েছে বলে তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। পরে ওই স্বাক্ষরিত কাগজটি এজাহার হিসেবে প্রস্তুত করে মামলা দায়ের করা হয়েছে বলে এফিডেভিটে অভিযোগ করেন মাহাবুব আলম।

মামলায় রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন, পৌর আওয়ামী লীগের সম্পাদক মহাদেব বসাক, সাবেক সম্পাদক সাধন বসাক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানাসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১ হাজার ১শ থেকে ১ হাজার ২শ জনকে আসামি করা হয়েছে।

Advertisement

তবে বাদীর অভিযোগ অস্বীকার করে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি বলেন, বাদী নিজেই থানায় এসে এজাহার দাখিল করেছেন। এ বিষয়ে ভিডিও ফুটেজও রয়েছে। এখানে পুলিশের কোনো কৌশল ছিল না। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী মাহাবুব আলম বলেন, ‘আমি কোনো মামলা করিনি। কোনো ঝামেলাতেও জড়াতে চাই না। যারা দলের গুরুত্বপূর্ণ পদে আছেন, তারাই মামলা করবেন। আমাকে এখানে ফাসানো হয়েছে।’

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা বিষয়টি অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’

অন্যদিকে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, পীরগঞ্জ-রাণীশংকৈল একটি শান্তিপ্রিয় এলাকা। কোনোভাবেই এ পরিবেশ অশান্ত করা যাবে না। পুলিশ মামলা-বাণিজ্যের উদ্দেশ্যে এ মামলা করেছে বলে অভিযোগ করেন তিনি। বাদী মামলাটি প্রত্যাহার করবেন বলেও জানান এই সংসদ সদস্য।

  • সর্বশেষ