শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ◈ বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ◈ যে কারণে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির, দিলেন আবেগঘন বার্তা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সেচ পাম্পে ব্যবহৃত তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামে এ চুরির ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনায় আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দিয়েছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামে কৃষিকাজ ও দৈনন্দিন বিদ্যুতের চাহিদা পূরণে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিদ্যুৎ সংযোগ রয়েছে। এ জন্য এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রান্সফরমারসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে দুর্বৃত্তরা ১০ কেভিএ তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরি করে নিয়ে যায়। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় এবং সেচকাজ ব্যাহত হওয়ার আশঙ্কায় পড়েছেন কৃষকরা। অভিযোগ রয়েছে, এর আগেও ওই এলাকায় একাধিকবার ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। চুরির মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

  • সর্বশেষ