শিরোনাম
◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ◈ বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ◈ যে কারণে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির, দিলেন আবেগঘন বার্তা ◈ ৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ◈ ফিরোজ-টিপু-মামুন-নিরবসহ অর্ধশতাধিক হেভিওয়েট নেতার বিএনপিতে ফেরার গুঞ্জন, ফিরছেন না রুমিন

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও)

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের প্রতিনিধি দলে ১৮জন সদস্য রয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে তারা রাজ্যের আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করেন।

এদিকে আগরতলায় আওয়ামী লীগের প্রতিনিধি অবস্থানের খবরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে জেলা বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলা কসবা, আখাউড়া ও বিজয়নগরের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বুধবার দুপুরে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেন।

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্তসংলগ্ন ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থান বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সাংগঠনিকভাবে নেতাকর্মীদের প্রস্তুত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

এমন নির্দেশনার পর সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এসময় তাদের সঙ্গে অবস্থান করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।

অবস্থানকালে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে গেছে। খবর পেয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার তিন সীমান্তবর্তী উপজেলার মধ্যে যে কোনো একটি সীমান্ত দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে দেশে নাশকতা করার চেষ্টা করা হচ্ছে। তাই কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নেতাকর্মীদের অবস্থা করার নির্দেশ দিয়েছি। তারা সীমান্তের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, শুনেছি ত্রিপুরার সাবেক এল মুখ্যমন্ত্রীর বাড়িতে জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অজয় কর খোকনসহ তাদের নেতাকর্মীরা অবস্থান করছে। তাই যে কোনো অপতৎপরতা রুখতে বিএনপি সজাগ রয়েছে।

  • সর্বশেষ