শিরোনাম
◈ কলকাতা ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্রের দায়িত্বে আসছে নতুন প্রতিষ্ঠান, চালু ১ ডিসেম্বর ◈ পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন ◈ ডাকটিকিটের বদলে ডিজিটাল মাশুল আদায়ে বড় সাফল্য, ১১ মাসে ৫০ কোটি টাকা আয়! ◈ মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর আজও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ◈ গোপালগঞ্জে নাশকতার আশঙ্কা, আটক এসআরবির কোম্পানি কমান্ডার: গোয়েন্দা নজরদারিতে ৩০ কর্মকর্তা ◈ বেলিংহ্যামের অবিশ্বাস্য গোলে ঘুরে দাঁড়াল রিয়াল মা‌দ্রিদ, পিএসভিকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত  ◈ ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি ◈ আর্সেনাল-ডর্টমুন্ডের জমজমাট লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি ◈ এসএ গেমস পাঁচ মাস পেছাতে পারে পা‌কিস্তান ◈ আইপিএলের প্রাথ‌মিক তা‌লিকায় ১২ জ‌নের নাম থাক‌লেও নিলামে নেই মুস্তাফিজ ও সাকিব

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০১:০৭ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৌশল বদলাচ্ছে আওয়ামী লীগ, হাসিনার প্রত্যাবর্তনে বহুমুখী প্রস্তুতি

ডেস্ক রি‌পোর্ট : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের কৌশল পরিবর্তন করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

দলটির নেতারা সীমান্তের বিভিন্ন রুট খতিয়ে দেখছেন, নেতাকর্মীদের সংগঠিত করছেন এবং ভারত থেকে সমন্বিতভাবে দেশে প্রবেশের পরিকল্পনা করছেন।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন। --- টাইমস অব বাংলা‌দেশ

এদিকে, মোজাম্মেল আলী দৈনিকটিকে জানান, দলের পরবর্তী পদক্ষেপ শিগগিরই ঘোষণা করা হবে এবং কোনো কিছুই গোপনে করা হবে না।

Advertisement

দলটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আগামী ২৯-৩০ নভেম্বর নির্ধারিত লকডাউন কর্মসূচির পর শেখ হাসিনা নিজেই তার দেশে ফেরার তারিখ ও রুট ঘোষণা করবেন। ওই সূত্রের মতে, আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে একটি অনলাইন বৈঠকের মাধ্যমে তিনি সমর্থন চাইবেন।

সূত্রটি আরও জানায়, সরকার তাকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ট্রাভেল পাস না-ও দিতে পারে—এমন আশঙ্কা থেকে শেখ হাসিনা স্থলসীমান্ত দিয়ে দেশে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন।

আরেকটি সূত্র জানায়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাধিক সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারেন। পুলিশ ও বিজিবিকে বিভিন্ন স্থানে ব্যস্ত রাখতেই দলটি নিয়মিত তাদের কৌশল পরিবর্তন করছে।

  • সর্বশেষ