শিরোনাম
◈ মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর আজও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ◈ গোপালগঞ্জে নাশকতার আশঙ্কা, আটক এসআরবির কোম্পানি কমান্ডার: গোয়েন্দা নজরদারিতে ৩০ কর্মকর্তা ◈ বেলিংহ্যামের অবিশ্বাস্য গোলে ঘুরে দাঁড়াল রিয়াল মা‌দ্রিদ, পিএসভিকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত  ◈ ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি ◈ আর্সেনাল-ডর্টমুন্ডের জমজমাট লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি ◈ এসএ গেমস পাঁচ মাস পেছাতে পারে পা‌কিস্তান ◈ আইপিএলের প্রাথ‌মিক তা‌লিকায় ১২ জ‌নের নাম থাক‌লেও নিলামে নেই মুস্তাফিজ ও সাকিব ◈ বল টেম্পারিং নিয়ে নতুন অনুসন্ধানে আবারও কাঠগড়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ মৃতপ্রায় কর্ণফুলী পেপার মিলকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা, আসছে সাত প্রকল্প ◈ বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করবে কানাডা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩১ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর আজও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

সরকারের গঠিত মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পরও গাজীপুরে শুরু হয়েছে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। আজ বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ভোগড়া বাইপাস, নাওজোড়ে কয়েকটি পোশাক কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভে মহাসড়কে অবস্থান নিতে শুরু করেন। এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৮টার দিতে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বন্ধ মহাসড়ক যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসতে থাকেন। সেখানে আসার সঙ্গে সঙ্গে শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করেন। এ সময় মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সরাতে পুলিশ টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া-নাওজোড় এলাকায় শ্রমিকেরা একটু সমস্যা করেছিলেন। আমাদের লোকজন পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।

  • সর্বশেষ