আদনান হোসেন, ধামরাই ঢাকা : চিরবিদায় নিলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান। হাসি-কান্না আর আবেগঘন মুহূর্তে প্রিয় এই শিল্পীকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও অসংখ্য ভক্ত। মঙ্গলবার বাদ মাগরিব জানাজা শেষে ঢাকার ধামরাইয়ে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
৬৬ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনসহ তার নিজ গ্রামে। মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতিকালে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান তিনি। পরে ঢাকায় প্রথম জানাজা শেষে বিকেলে মরদেহ নিয়ে আসা হয় ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে। সেখানে শেষবারের মতো প্রিয় অভিনেতাকে একনজর দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও ভক্তরা।