শিরোনাম
◈ ডোনাল্ড ও সল্টের দুর্দান্ত ব্যাটিংয়ে অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ইংল্যান্ডের ৮ উইকে‌টে জয় ◈ ভারতের প্রতিরক্ষা বাহিনীতে পাকিস্তানি গুপ্তচর, সামনে এল নতুন তথ্য ◈ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা আসতে পারে আজ ◈ বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা! ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা ◈ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি ◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন ◈ বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব ◈ স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে সেনাপ্রধানও ছিলেন ◈ দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ভিডিও)

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় ৩৯২৫ কৃষকের ব্যাংক হিসাবে যাচ্ছে ৯৮ লাখ টাকা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : আগামী ২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ফরিদপুরের সালথা উপজেলার প্রায় চার হাজার কৃষকের ব্যাংক হিসাবে সরাসরি কৃষক কার্ডের ইনসেনটিভের অর্থ পৌঁছে যাবে। উপজেলার গট্টি ইউনিয়নের দুটি ব্লকের মোট ৩ হাজার ৯২৫ জন কৃষক জন প্রতি ২ হাজার ৫০০ টাকা করে এই সহায়তা পাবেন। এতে সর্বমোট ৯৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা কৃষকদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত দুটি ব্লকের মধ্যে গট্টি ব্লকের ২ হাজার ৯০ জন এবং সিংহপ্রতাপ ব্লকের ১ হাজার ৮৩৫ জন কৃষক এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধন করার সাথে সাথেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই অর্থ সুবিধাভোগী কৃষকদের নিজ নিজ ব্যাংক হিসাবে জমা হয়ে যাবে। এতে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য বা বাড়তি ভোগান্তি ছাড়াই কৃষকেরা সরাসরি হাতের নাগালে সরকারি এই প্রণোদনা পাবেন।

জেলা প্রশাসন ও কৃষি সংশ্লিষ্ট সূত্র বলছে, ফরিদপুর জেলার অন্যান্য উপজেলার তুলনায় সালথা উপজেলাতেই সবচেয়ে বেশি সংখ্যক কৃষক এই সুবিধার আওতায় আসছেন। কৃষি উৎপাদন বাড়ানো এবং প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ স্থানীয় কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, সরকারের এই জনবান্ধব উদ্যোগের আওতায় সালথার কৃষকেরা যেন নির্বিঘ্নে ও দ্রুততম সময়ে প্রণোদনার অর্থ পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর উদ্বোধনের পরপরই তালিকাভুক্ত ৩ হাজার ৯২৫ জন কৃষকের ব্যাংক হিসাবে জন প্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট ৯৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা চলে যাবে।

ইউএনও আরও জানান, জেলার মধ্যে সালথায় সর্বাধিক সংখ্যক কৃষক এই সুবিধা পাওয়ায় এখানকার কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। কৃষকেরা এই অর্থ বীজ, সারসহ কৃষি উপকরণ সংগ্রহে কাজে লাগিয়ে ফসল উৎপাদনে আরও বেশি মনোযোগী হতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ