শিরোনাম
◈ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা আসতে পারে আজ ◈ বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা! ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা ◈ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি ◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন ◈ বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব ◈ স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে সেনাপ্রধানও ছিলেন ◈ দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ভিডিও) ◈ সামাজিক যোগাযোগমাধ্যমের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারে কিডনি রোগে আক্রান্ত কিশোরী, পারদ মিলল বিপজ্জনক মাত্রায় ◈ বিশ্বজুড়ে কমছে জন্মহার, জনসংখ্যা সংকটে বদলে যাবে ভবিষ্যতের পৃথিবী: বাড়বে বয়স্কদের ব্যয়

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকট শব্দে ভাঙল ঘুম, চোখের সামনে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বসতবাড়ি

পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে তাদের। বাইরে বেরিয়ে দেখেন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে তাদের বসতবাড়ি। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে ভেঙে ফেলা হয় ঘরবাড়ি। এ সময় বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে একটি বেকারির মালিককে কুপিয়ে আহত করা এবং ঘর ও দোকান থেকে নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগীদের।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৩টা থেকে ৪টার মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ৯ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জমিলা খাতুন, স্বর্ণকার শাহীন ও তাদের লোকজনকে দায়ী করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন জমিলা খাতুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে ৭০ থেকে ৮০ জনের একটি দল বুলডোজার নিয়ে ওই বাড়িতে আসে। এরপর কিছু বুঝে ওঠার আগেই বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ এমন ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙচুরের পর বাড়ির ইট, টিন, কাঠ, আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে।

ভুক্তভোগী জহুরা বেগম অভিযোগ করেন, আমরা রাতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ মনে হলো ভূমিকম্প হচ্ছে। বাইরে বের হয়ে দেখি, কিছু লোক ছুরি-রামদা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। আর ভেকু দিয়ে ঘর ভাঙছে। জমিলা খাতুন, স্বর্ণকার শাহীন ও তাদের লোকজন আমাদের ঘুমের মধ্যে ঘরছাড়া করেছে। এ ঘটনায় আমরা আতঙ্কিত।

Advertisement

স্থানীয় বাসিন্দা রাব্বি অভিযোগ করেন, হামলার সময় বেকারির মালিক জুবায়েরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ছাড়া তার ঘরে থাকা নগদ টাকাও নিয়ে গেছে হামলাকারীরা।

এদিকে মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন জমির মালিকানা দাবিদার জমিলা খাতুন। তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্র অনুযায়ী ওয়ারিশ সূত্রে তারা সাত শতাংশ জমির বৈধ মালিক। জমির মালিকানা নিয়ে হাইকোর্টেও তাদের পক্ষে রায় রয়েছে। কিন্তু বৈধ কাগজপত্র ও আদালতের রায় থাকার পরও তারা জমির দখল বুঝে নিতে পারছেন না। জমিতে যেতে চাইলে বিভিন্নভাবে হয়রানি ও মারধরের হুমকি দেওয়া হয়।

জমিলা খাতুন আরও বলেন, রাতে ওই বসতবাড়িতে কে বা কারা ভাঙচুর করেছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না। তারা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। আদালতের রায় ও বৈধ কাগজপত্রের ভিত্তিতে জমি বুঝিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডেকে কথা বলা হয়েছিল। এরপরও এক পক্ষ এসে বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় এসে অভিযোগ করলে মামলা নেওয়া হবে।

  • সর্বশেষ