শিরোনাম
◈ বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা! ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা ◈ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি ◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন ◈ বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব ◈ স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে সেনাপ্রধানও ছিলেন ◈ দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ভিডিও) ◈ সামাজিক যোগাযোগমাধ্যমের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারে কিডনি রোগে আক্রান্ত কিশোরী, পারদ মিলল বিপজ্জনক মাত্রায় ◈ বিশ্বজুড়ে কমছে জন্মহার, জনসংখ্যা সংকটে বদলে যাবে ভবিষ্যতের পৃথিবী: বাড়বে বয়স্কদের ব্যয় ◈ শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৪:০৯ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর ও আসবাবপত্র বের করে আগুন দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নগরীর গাজীপুরা ২৭ বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগত যুক্ত হন। পরে তারা মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে তারা গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর করেন। এ সময় তারা পুলিশ বক্সের ভেতরে থাকা আসবাবপত্র বাহির করে মহাসড়কে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে সেগুলোর মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল। আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের দুই দিকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ