শিরোনাম
◈ ঢাকার বাতাসে ফ্লোরাইডসমৃদ্ধ দূষণ, নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ◈ ‘দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে, এই কাজের গুরুত্ব যারা বোঝেন, তাদের সবার প্রতি আমার আহ্বান’: ড. ইউনূস ◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময়, শুরু হলো রাজনৈতিক সংলাপ ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৮:২১ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে বিক্রির সময় ১১ অতিথি পাখি উদ্ধার, অবমুক্ত

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার : বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার এলাকা থেকে ১১টি অতিথি পাখি উদ্ধার করেছে বন বিভাগের যৌথ অভিযানিক দল। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১০টি কালকুচ পাখি ও একটি কালিম পাখি উদ্ধার করা হয়। এ সময় পাখি বিক্রেতা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট এবং খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষ ও মো. ইসমাইল হোসেন। ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী ও নির্মল কুমার পালের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের বন প্রহরী বিশ্বাস নওশের আলী এবং খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মো. শাহিন ও জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট অনিমেষ চন্দ্র নির্ভর উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উদ্ধার করা ১১টি পাখি ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামানের কাছে হস্তান্তর করা হয়। পরে তিনি পাখিগুলো অবমুক্ত করেন।

এ সময় ইউএনও মো. রোকনুজ জামান বলেন, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এ অঞ্চলে আসে। শীত শেষে পাখিগুলো নিজস্ব আবাসস্থলে ফিরে যায়। এসব অতিথি পাখি ধরা, বিক্রি ও শিকার করা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ