মনিরুল ইসলাম: জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এর অংশ হিসেবে সোমবার ২৩ নভেম্বর ২০২৬ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ, গণতান্ত্রিক উত্তরণ এবং জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র পরিচালনার বিভিন্ন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়া তৈরির উদ্যোগ হিসেবে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সরকারের এই সংলাপ উদ্যোগের মধ্য দিয়ে ক্ষমতাসীন বিএনপি ও জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে আনুষ্ঠানিক আলোচনার একটি নতুন পরিসর তৈরি হলো।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সোমবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে বৈঠক শুরু হয়। প্রায় ৪০ মিনিটের আলোচনা শেষে দুপুর ২টার দিকে বৈঠকটি শেষ হয়।
এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলে ছিলেন—
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রমবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সংলাপের উদ্যোগের পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি।
গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, সহিংসতা ও নাশকতার অভিযোগের প্রেক্ষাপটে তিনি রাজনৈতিক শক্তিগুলোকে সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
একই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একান্ত আলোচনাও হয়।
এর ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে মতবিনিময়ের উদ্যোগ নেয় সরকার। সেই উদ্যোগের প্রথম বৈঠকেই এনসিপিকে আমন্ত্রণ জানানো হয়।
এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সরকারের রাজনৈতিক সংলাপের প্রক্রিয়া শুরু হলো। সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশেষ করে জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনাও এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বিদেশ সফর শেষে দেশে ফেরার পর বৈঠকের সম্ভাবনার কথা
এদিকে, বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, ভারত বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং সে কারণে জনগণ ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
তিনি বলেন, ‘ভারত একজন খুনিকে স্পেস দিচ্ছে, একটি দলকে বাংলাদেশের বিরুদ্ধে ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে । আমাদের এখন যে লড়াই সেটি আওয়ামী লীগের সাথে না। এখন ভারতীয় আধিপত্যবাদের সাথে লড়াই। আওয়ামী লীগকে আমরা ৫ই অগাস্টেই পরাজিত করেছি। ইন্ডিয়া বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। এজন্য জনগণ ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। যা কিছু বাংলাদেশে হচ্ছে তার সাথে ভারত সরাসরি জড়িত বলে আমরা মনে করি। গঙ্গার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তির সময়ে ভারতকে যেন কঠোর বার্তা দেওয়া হয় ও ন্যায্য হিস্যা নিশ্চিত করা হয়’।