শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০১:৪৩ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০১:৪৩ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী

একাধিক রাজনৈতিক সূত্র জানিয়েছে, বিএনপির একজন হুইপ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন। বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। তিনি আগামী ২৬ নভেম্বর দেশে ফিরবেন। আগামী ২৭ বা ২৮ নভেম্বর সংলাপ হতে পারে। প্রধানমন্ত্রী রাজনৈতিক সব দলের একসঙ্গে বা পৃথক পৃথক বৈঠকও করতে পারেন। 

নাশকতা বিরোধী ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী জোটের জামায়াতে ইসলামী, এনসিপি ছাড়াও জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সব দলকে ডাকবেন সরকারপ্রধান। এনসিপির সঙ্গে আগামী সোমবার বৈঠক হতে পারে। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। 

এনসিপির একাধিক জ্যেষ্ঠ নেতা বলেছেন, অনানুষ্ঠানিক আলাপ শুরু হয়েছে। সরকারের দিক থেকে আলোচনার আমন্ত্রণ এসেছে। সোমবার বৈঠক হবে কিনা তা চূড়ান্ত নয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লন্ডন সফর শেষে রোববার দেশে ফিরবেন। এরপর বৈঠকের দিনক্ষণ ঠিক হতে পারে। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে এক সঙ্গে আনতে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। গত বুধবার সংসদে বৈঠক করেন প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা। এরপর সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী চব্বিশের জুলাইয়ের মত ঐক্যের ডাক দেন। গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। 

Advertisement

জামায়াতের মত এননিপিও শর্ত দিয়েছে, ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। বিএনপি ঐক্যের আহ্বান জানালেও গণভোটের রায় বাস্তবায়নের দাবির বিষয়ে এখনও কিছু বলেনি। 

বিএনপি সূত্র জানিয়েছে, শুধু জামায়াত নেতৃত্বাধীন ১১ দল নয়, সরকারি দলের সঙ্গে থাকা দলগুলোকে ডাকা হবে। আমন্ত্রণ জানানো হবে বামপন্থি দলগুলোকেও। কিছু সংগঠনকেও আমন্ত্রণ জানানো হতে পারে। 

আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন চব্বিশের জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রিত সাবেক এই প্রধানমন্ত্রী ফেরার ঘোষণায় গত কয়েকদিনে গোপালগঞ্জে তাণ্ডব চালিয়েছেন তাঁর সমর্থকরা। পুলিশ থানা, বিএনপির স্থানীয় সংসদ সদস্য এবং নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করে পুড়িয়ে দিয়েছে। হামলা করেছে হাসপাতালেও। পরিস্থিতি রাজনৈতিকভাবে ঠেকাতে জুলাইয়ের পক্ষের সব দলগুলোকে নিয়ে ঐক্যের আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান। সূত্র: সমকাল

  • সর্বশেষ