শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৯:৩০ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৬, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামে যে ৬ ধরনের খাবার খাওয়া হারাম

ইসলামে খাদ্য ও পানীয় গ্রহণের বিষয়টি মুমিনের ইমান, চরিত্র ও ইবাদত কবুল হওয়ার সঙ্গে সরাসরি জড়িত। রাসুল (সা.) সতর্ক করেছেন যে হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর বেহেশতে প্রবেশ করবে না এবং হারাম ভক্ষণকারীর দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না।

ইসলামি আইনশাস্ত্রের মূলনীতি হলো—পৃথিবীর সব বৈধ, পবিত্র ও স্বাস্থ্যকর খাবার মানুষের জন্য হালাল; শুধু সেসব খাবারই নিষিদ্ধ (হারাম) করা হয়েছে, যেগুলো মানুষের শরীর, মস্তিষ্ক ও আত্মার জন্য ক্ষতিকর এবং যেগুলোর ব্যাপারে কোরআন ও হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে।

১. পবিত্র কোরআনে নিষিদ্ধ চারটি মৌলিক বস্তু

পবিত্র কোরআনের একাধিক আয়াতে (সুরা বাকারা, আয়াত: ১৭৩; সুরা মায়িদা, আয়াত: ৩; সুরা আনআম, আয়াত: ১৪৫) চারটি বস্তুকে সরাসরি হারাম ঘোষণা করা হয়েছে:

Advertisement

গলা টিপে মারা যাওয়া প্রাণী, প্রহারে মৃত প্রাণী, ওপর থেকে পড়ে মারা যাওয়া প্রাণী, শিংয়ের আঘাতে মৃত প্রাণী এবং হিংস্র পশুতে খাওয়া প্রাণী (যদি জীবিত অবস্থায় জবাই করা সম্ভব না হয়) খাওয়া নিষিদ্ধ।

ক. মৃত প্রাণী: যেসব হালাল প্রাণী ইসলামি উপায়ে জবাই না হয়ে স্বাভাবিক রোগে, বার্ধক্যে বা দুর্ঘটনায় মারা যায়, সেগুলোর মাংস খাওয়া হারাম।

এ ছাড়া সুরা মায়িদার ৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে—গলা টিপে মারা যাওয়া প্রাণী, প্রহারে মৃত প্রাণী, ওপর থেকে পড়ে মারা যাওয়া প্রাণী, শিংয়ের আঘাতে মৃত প্রাণী এবং হিংস্র পশুতে খাওয়া প্রাণী (যদি জীবিত অবস্থায় জবাই করা সম্ভব না হয়) খাওয়া নিষিদ্ধ।

তবে সমুদ্র বা নদীর মৃত মাছ এবং পঙ্গপাল (ফড়িং) এই নিষেধাজ্ঞার বাইরে; এগুলো জবাই ছাড়াই হালাল। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৩১৪)

খ. প্রবাহিত রক্ত: জবাই করার সময় প্রাণীর শরীর থেকে যে রক্ত প্রবাহিত হয়ে বের হয়ে আসে, তা পান করা বা রান্না করে খাওয়া হারাম। তবে জবাইয়ের পর মাংসের ভেতরে লেগে থাকা সামান্য রক্ত এবং কলিজা ও প্লীহা (তিল্লি) খাওয়া সম্পূর্ণ হালাল। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৩১৪)।

গ.. শূকরের মাংস ও এর যেকোনো অংশ: শূকরের মাংস, চর্বি, হাড় বা শূকর থেকে তৈরি যেকোনো উপাদান (যেমন—শূকরের চর্বিযুক্ত জেলাটিন বা ইমালসিফায়ার) খাওয়া সম্পূর্ণ হারাম। পবিত্র কোরআনে একে ‘রিজস’ বা অপবিত্র বস্তু হিসেবে অভিহিত করা হয়েছে। (সুরা আনআম, আয়াত: ১৪৫)

ঘ. ভিন্ন নামে উৎসর্গকৃত প্রাণী: যে প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়ার পরিবর্তে কোনো দেব-দেবী, মূর্তি, পীর-বুজুর্গ বা অন্য কারও নামে জবাই বা উৎসর্গ করা হয়, তার মাংস খাওয়া হারাম।

এমনকি জবাইকারী মুসলমান হলেও যদি জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে ‘বিসমিল্লাহ’ না বলেন, তবে হানাফি ও হাম্বলি ফিকহ অনুযায়ী সেই প্রাণীর মাংস খাওয়া বৈধ নয়। (সুরা আনআম, আয়াত: ১২১)

২. হিংস্র পশু ও শিকারি পাখি

সহিহ হাদিসে রাসুল (সা.) দুই শ্রেণির প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ করেছেন। এক. সব ধরনের দাঁতাল হিংস্র প্রাণী (যেমন—বাঘ, সিংহ, কুকুর, বিড়াল, নেকড়ে, শেয়াল, হাতি, বানর) এবং দুই. নখর দিয়ে শিকারকারী পাখি (যেমন—ঈগল, বাজপাখি, শকুন, পেঁচা, কাক) খাওয়া নিষিদ্ধ করেছেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৯৩৪)

যেসব প্রাণী বা কীটপতঙ্গ স্বভাবগতভাবে অপবিত্র ও মানুষের কাছে ঘৃণিত (খাবায়িস)—যেমন ইঁদুর, সাপ, বিচ্ছু, টিকটিকি, তেলাপোকা, ব্যাঙ ও শামুক খাওয়া নিষিদ্ধ।

৩. গৃহপালিত গাধা, খচ্চর, কীটপতঙ্গ

খায়বার যুদ্ধের দিন রাসুল (সা.) গৃহপালিত গাধার মাংস খাওয়া কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করেছেন। (সহিহ বুখারি, হাদিস: ৪২১৯)

তবে বন্য গাধা বা জেব্রার মাংস খাওয়া হালাল।

এ ছাড়া যেসব প্রাণী বা কীটপতঙ্গ স্বভাবগতভাবে অপবিত্র ও মানুষের কাছে ঘৃণিত (খাবায়িস)—যেমন ইঁদুর, সাপ, বিচ্ছু, টিকটিকি, তেলাপোকা, ব্যাঙ ও শামুক খাওয়া নিষিদ্ধ।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তিনি (নবী) তাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করেন এবং অপবিত্র ও ঘৃণিত বস্তুসমূহ হারাম করেন।’ (সুরা আরাফ, আয়াত: ১৫৭)

৪. সব ধরনের মাদকদ্রব্য

মানুষের বিবেক-বুদ্ধি লোপ করে দেয় বা নেশা সৃষ্টি করে এমন যেকোনো তরল বা কঠিন বস্তু—যেমন মদ, বিয়ার, ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা বা আফিম খাওয়া ও পান করা সম্পূর্ণ হারাম।

রাসুল (সা.) একটি সর্বজনীন মূলনীতি ঘোষণা করে বলেছেন, ‘নেশা সৃষ্টি করে এমন প্রতিটি বস্তুই খামর (মদ), আর প্রতিটি নেশাজাতীয় বস্তুই হারাম।’ (সহিহ মুসলিম, হাদিস: ২০০৩)

অন্য হাদিসে তিনি বলেছেন, ‘যে বস্তুর অধিক পরিমাণ নেশা সৃষ্টি করে, তার সামান্য পরিমাণও হারাম।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৬৮১)

তবে চিকিৎসার প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ঘুমের ওষুধ বা চেতনানাশক (অ্যানেসথেশিয়া) ব্যবহার করা জায়েজ।

৫. বিষাক্ত ও ক্ষতিকর খাবার

যেকোনো বিষাক্ত পদার্থ, তামাক বা মাদকযুক্ত ক্ষতিকর দ্রব্য কিংবা যে খাবার খেলে মানুষের মৃত্যু বা মারাত্মক শারীরিক ক্ষতি হওয়ার নিশ্চিত আশঙ্কা থাকে, তা গ্রহণ করা হারাম।

পবিত্র কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে, ‘তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিয়ো না।’ (সুরা বাকারা, আয়াত: ১৯৫)

যদি কোনো ব্যক্তি এমন চরম দুর্ভিক্ষ বা মরুভূমিতে আটকা পড়েন, যেখানে হালাল কোনো খাবার নেই এবং হারাম খাবার না খেলে নিশ্চিত মৃত্যুর আশঙ্কা তৈরি হয়, তবে শুধু প্রাণ বাঁচানোর প্রয়োজনটুকু খাওয়া আল্লাহ বৈধ করে দিয়েছেন।

৬. অবৈধভাবে নেওয়া হালাল খাবার

খাবারটি মূলত হালাল হলেও (যেমন—ভাত, মাছ বা ফলমূল), যদি তা চুরি, ডাকাতি, ঘুষ, সুদ বা এতিমের সম্পদ আত্মসাৎ করার মাধ্যমে অর্জিত হয়, তবে সেই খাবার খাওয়া হারাম।

হালাল বস্তুও যখন হারাম উপার্জন বা অন্যের অধিকার হরণের মাধ্যমে অর্জিত হয়, তখন তা ভক্ষণ করা বান্দার জন্য হারাম হয়ে যায় এবং ইবাদত কবুল হওয়ার পথে অন্তরায় সৃষ্টি করে। (ইবনে আবিদিন, রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার, ৫/৯৯, দারুল ফিকর, বৈরুত, ১৯৯২)

জীবন বাঁচানোর তাগিদে জরুরি ব্যতিক্রম

ইসলাম মানবজীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। যদি কোনো ব্যক্তি এমন চরম দুর্ভিক্ষ বা মরুভূমিতে আটকা পড়েন, যেখানে হালাল কোনো খাবার নেই এবং হারাম খাবার (যেমন—মৃত প্রাণী বা শূকরের মাংস) না খেলে নিশ্চিত মৃত্যুর আশঙ্কা তৈরি হয়, তবে শুধু প্রাণ বাঁচানোর প্রয়োজনটুকু (ক্ষুধা মেটানোর অতিরিক্ত নয়) খাওয়া আল্লাহ বৈধ করে দিয়েছেন। (সুরা বাকারা, আয়াত: ১৭৩)

পবিত্র ও হালাল রিজিক অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। তাই প্যাকেটজাত খাবার, প্রসাধনী বা ওষুধ কেনার সময়ও সেগুলোতে হারাম কোনো উপাদান (যেমন—অ্যালকোহল বা হারাম প্রাণীর চর্বি) মিশ্রিত আছে কি না, তা যাচাই করে নেওয়া একজন সচেতন মুমিনের কর্তব্য।

সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ